ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না

Share:

নিজস্ব প্রতিনিধি: সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনির বন্ধুত্বের কথা ক্রিকেটপ্রেমীদের কাছে অজানা নয়। ক্রিকেটের মাঠে একসঙ্গে বহু স্মরণীয় মুহূর্ত তৈরি করেছেন দু’জনে। আবার মাঠের বাইরেও তাঁদের সম্পর্কের উষ্ণতা বারবার নজর কেড়েছে অনুরাগীদের।  দীর্ঘদিন ভারতীয় দল এবং চেন্নাই সুপার কিংসের ড্রেসিংরুম ভাগ করে নিয়েছেন দু’জনে। দলের কঠিন সময়ে একে অপরের পাশে থাকা থেকে শুরু করে মাঠের সাফল্য উদযাপন সবেতেই তাঁদের বন্ধুত্বের ছাপ স্পষ্ট। শুধু তাই নয়, ২০২০ সালের ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ও জানান একই দিনে। এবার সেই বিশেষ মুহূর্তের অজানা গল্প সামনে আনলেন সুরেশ রায়না।  

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার সঙ্গে কথোপকথনে রায়না জানান, ধোনি অবসর ঘোষণা করার পর তিনি নিজেও একই সিদ্ধান্ত নিয়েছিলেন। ধোনি ১৫ অগস্ট ২০২০ সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে সোশ্যাল মিডিয়ায় অবসরের ঘোষণা করেন। এরপর কিছুক্ষণের মধ্যেই রায়নাও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানান। রায়না জানিয়েছেন,  তিনি যখন ধোনিকে জানান যে সেদিনই তিনি অবসর নেবেন, তখন তিনি তাঁর এই সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন। রায়নার কথায়, ড্রেসিংরুমে গিয়ে তিনি ধোনিকে জানান, ‘হয়ে গিয়েছে।’ আর তা শুনে ধোনি অবাক হয়ে বলেন, ‘এ কী করে ফেললে তুমি?’  রায়না জানান, তখন তাঁর মনে হয়েছিল পরিবারের সঙ্গে সময় কাটানো এবং জীবনের পরবর্তী অধ্যায়ে এগিয়ে যাওয়াই সঠিক সিদ্ধান্ত। 

আরও পড়ুন: জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

শুধু অবসরের মুহূর্ত নয়, ধোনির সঙ্গে তাঁর সম্পর্কের আরও একটি গুরুত্বপূর্ণ দিকও তুলে ধরেছেন রায়না। তাঁর দাবি, ব্যাটিং অর্ডারে তাঁকে উপরে তুলে আনার জন্য ধোনি নিজের জায়গা ছেড়ে দিয়েছিলেন। দলের স্বার্থে অধিনায়কের এই আত্মত্যাগ রায়নাকে আরও ভালো পারফর্ম করার অনুপ্রেরণা জুগিয়েছিল। রায়না বলেছেন, ‘আমার মনে হয়, সেই সময়ে আপনি অধিনায়কের জন্য খেলতেন, দলের জন্য খেলতেন। কিন্তু আমি অধিনায়কের কথা কেন বললাম, কারণ আমার মনে হয়, আমি যে ব্যাটিং পজিশনে সুযোগ পেয়েছিলাম, অধিনায়ক নিজের জায়গাটা বিসর্জন দিয়েছিলেন। দাদা যখন অধিনায়ক ছিলেন, তখন তিনি আরও ওপরে ব্যাট করতেন, কিন্তু তিনি দায়িত্বটা নিয়েছিলেন, এই বলে যে,  যুবরাজ সিং, তুমি ওপরে যাও, সুরেশ, তুমি এখানে খেলো, আমি এখানে বসে আছি।’ এদিন ধোনির প্রশংসা করেছেন রায়না। বলেছেন, ‘আপনি তো জানেনই সে মানুষ হিসেবে কেমন। কিন্তু আমার মনে হয়, কেউ যদি আপনার জন্য এতটা ত্যাগ স্বীকার করে, তাহলে তার প্রতিদান দেওয়ার একটা ক্ষমতা আপনার থাকা উচিত। কারণ সবারই টাকা আছে, কিন্তু তা খরচ করার জন্য একটা বড় মনের প্রয়োজন। তাই বন্ধুত্বের জন্য আমাদের সেই মনটা ছিল, এবং তা চিরকাল থাকবে।’ 

 

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩