মালদহ মেডিক্যালে ৮৯ শিশুমৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর,সরানো হল সুপারকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ করল রাজ্যের স্বাস্থ্য দফতর। বিশেষজ্ঞ দলের রিপোর্ট পাওয়ার পর হাসপাতালের সুপার তথা এমএসভিপি প্রসেনজিৎ বরকে সরিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন ওঠার পরই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত অগস্ট মাসে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৮৯টি শিশুর মৃত্যু হয়েছে। এর আগে একদিনে ১০টি শিশুর মৃত্যুর খবর সামনে আসায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। তিন সপ্তাহের মধ্যেই ৬০টিরও বেশি শিশুর মৃত্যু হওয়ায় নড়েচড়ে বসে রাজ্যের স্বাস্থ্য দফতর। পরিস্থিতি খতিয়ে দেখতে চার সদস্যের বিশেষজ্ঞ দল মালদহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। গত সপ্তাহে হাসপাতাল পরিদর্শন করে ওই বিশেষজ্ঞ দল। এরপর তাদের রিপোর্টে অগস্ট মাসে শিশুমৃত্যুর সংখ্যা ৮৯ বলে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞ দলের চেয়ারম্যান চিকিৎসক প্রলয় আচার্য জানিয়েছেন, শিশুমৃত্যুর পিছনে একাধিক কারণ রয়েছে। অপুষ্টি তার অন্যতম। পাশাপাশি জন্মের পর শ্বাসকষ্ট, হৃদ্রোগজনিত সমস্যা, জন্ডিস এবং কম ওজন নিয়ে জন্মানোও মৃত্যুর অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।

আরও পড়ুনঃ চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

প্রতিটি শিশুর মৃত্যুর কারণ আলাদা করে খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসা সংক্রান্ত নথি ও রিপোর্টও পর্যালোচনা করছে বিশেষজ্ঞ দল। তাঁদের পর্যবেক্ষণে জেলা স্বাস্থ্য দফতরের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের ঘাটতি এবং পরিকাঠামো ও পরিষেবার ক্ষেত্রে কিছু ফাঁকফোকরও ধরা পড়েছে। মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, স্বাস্থ্য ভবনের রিপোর্ট এসেছে এবং কিছু রদবদল করা হয়েছে।

ইছামতির স্রোতে ভাঙল বাঁশের সেতু, বিপাকে পড়লেন লক্ষাধিক মানুষ

পার্কিং নিয়ে বচসা! ম্যানেজার সিকিউরিটি কর্মীদের মারে গুরুতর আহত পর্যটক

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

Nepal Flash Flood: ‘আর কোনও মিরাকলের আশা নেই!’ নিখোঁজ মায়ের সন্ধানে গিয়ে হতাশ ছেলেরা

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর