ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: হস্টেল বা পেয়িং গেস্টে মেয়েরা নিজেদের মতো করে ঘোরাফেরা করেন। কে কী পোশাক পড়ল সেই দিকে বিশেষ নজর দেয়না কেউই। টাকা দিয়ে থাকলেও এই জায়গা মেয়েদের কাছে অত্যন্ত ব্যক্তিগত। এবার মুম্বইয়ে মেয়েদের একটি PG-কে ঘিরে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, সেখানে বসবাসকারী সাতজন তরুণীর সঙ্গে কোনও আগাম আলোচনা বা সম্মতি ছাড়াই কমন লিভিং রুমের ভিতরে CCTV ক্যামেরা বসিয়ে দিয়েছেন বাড়ির মালিক। শুধু তাই নয়, ওই জায়গায় ঢোকার সময় তরুণীদের ‘শালীন পোশাক’ পরার কথাও বলা হয়েছে। ঘটনাটি সামনে আসতেই ভাড়াটিয়াদের গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। 

জানা গিয়েছে, এক তরুণী রেডিটে বিষয়টি নিয়ে পোস্ট করেন। তাঁর দাবি, মুম্বইয়ের একটি বাড়িতে তিনি এবং আরও ছয়জন তরুণী থাকেন। সম্প্রতি বাড়ির মালিক সকালে দরজায় এসে জানান, লিভিং রুমে সিসিটিভি  বসানো হয়েছে। তবে ক্যামেরা বসানোর আগে তাঁদের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি বলেই অভিযোগ করেছেন সকলে।  তরুণীর আরও দাবি, মালিক নাকি জানিয়েছেন, পুলিশের তরফে নিরাপত্তার জন্য  সিসিটিভি বসানোর প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল। ভাড়াটিয়ারা ক্যামেরাটি বাড়ির বাইরে বসানোর প্রস্তাব দিলেও মালিক তাতে রাজি হননি বলেও অভিযোগ। পাশাপাশি, লিভিং রুমে ঢোকার সময় ‘শালীন পোশাক’ পরার নির্দেশ দেওয়া হয়েছে বলেও ওই তরুণীর দাবি করেছেন।

অভিযোগকারী জানিয়েছেন, লিভিং রুমটি তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ঘরে টেবিল না থাকায় তাঁরা সেখানে বসেই খাওয়া-দাওয়া এবং পড়াশোনা করেন। ফলে ঘরের ভিতরে সারাক্ষণ  নজরদারি তাঁদের ব্যক্তিগত পরিসর নিয়ে অস্বস্তিতে ফেলেছে। তাঁর প্রশ্ন, নিরাপত্তার প্রয়োজন থাকলে ক্যামেরা বাইরে বসানো হয়নি কেন? এই পোস্ট সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। অনেকেই পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ কেউ আবার ভাড়া নেওয়া থাকার জায়গার ভিতরে বাসিন্দাদের স্পষ্ট সম্মতি ছাড়া ক্যামেরা বসানো নিয়ে  প্রশ্ন তুলেছেন।  

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩