লেওয়ানডস্কির হ্যাটট্রিক, সালজবার্গকে গোলের মালা পরাল বায়ার্ন

অপেক্ষাকৃত দুর্বল দল সালজবার্গের বিরুদ্ধে প্রথম লেগে কোনওমতে হার বাঁচালেও, দ্বিতীয় লেগে রীতিমতো জ্বলে উঠল জার্মান জায়ান্টরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রীতিমতো গোলের বন্যা বইয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পা রাখল বায়ার্ন মিউনিখ। অপেক্ষাকৃত দুর্বল দল সালজবার্গের বিরুদ্ধে প্রথম লেগে কোনওমতে হার বাঁচালেও, দ্বিতীয় লেগে রীতিমতো জ্বলে উঠল জার্মান জায়ান্টরা। অনবদ্য হ্যাটট্রিক করলেন ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি। জোড়া গোল করলেন থমাস মুলার। স্কোরশিটে নাম লেখালেন জিনাব্রি এবং সানে। নির্ধারিত সময়ের শেষে ৭-১ ব্যবধানে জয়ী হয় বায়ার্ন। প্রথম লেগ ১-১ ড্র হওয়ার দরুন দুই লেগ মিলিয়ে এগ্রিগেটে ৮-২ ব্যবধানে জিতে কোয়ার্টারের ছাড়পত্র পেয়ে যায় লাল জার্সিধারীরা।

ম্যাচের ১২ মিনিট এবং ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন লেওয়ানডস্কি। তবে এখানে থেমে থাকেননি এই পোলিশ ফরোয়ার্ড। ২৩ মিনিটে নিজে দলের এবং নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন তিনি। এর ঠিক সাত মিনিট পর ব্যবধান ৪-০ করেন জার্মান ফরোযার্ড জিনাব্রি। চার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যান বায়ার্নের ফুটবলাররা। 

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান থমাস মুলার। অভিজ্ঞ এই জার্মান মিডিও ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন। তবে ৭০ মিনিটের মাথায় পরিবর্ত হিসেবে নামা কাইগার্ড সালজবার্গের হয়ে ব্যবধান কমান। নির্ধারিত সময়ের মিনিট পাঁচেক আগে লেরয় সানে বায়ার্নের হয়ে শেষ গোলটি করেন। এরপর রেফারি শেষ বাঁশি বাজালে বড় ব্যবধানে জিতেই মাঠ ছাড়েন জার্মান জায়ান্টরা।   

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!