মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ প্রত্যাখান করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাচ্ছেন না বলে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জানিয়ে দিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করা পর্যন্ত তারেক রহমান দিল্লির মাটিতে পা রাখবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর এমন গোঁ ঢাকা ও দিল্লির সম্পর্ককে আরও তলানিতে নিয়ে যাবে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর ‘এই মুহুর্তে’ অনলাইন আগাম জানিয়েছিল, পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক রহমান। এদিন আনুষ্ঠানিকভাবেই ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী।

সদস্য দেশ না হলেও বিমসটেক চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন সম্মেলনের আয়োজক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যাতে সম্মেলনে যোগ দেন, তা নিশ্চিত করতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে। দিল্লির নির্দেশের পরেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। গত কয়েকদিন ধরেই শাটল ককের মতো এক মন্ত্রীর ঘর থেকে অন্য মন্ত্রীর ঘরে ছুটে বেড়াচ্ছেন দীনেশ। মন্ত্রীরা যাতে দলের চেয়ারপার্সন তথা প্রধামন্ত্রীকে দিল্লি সফরের বিষয়ে রাজি করাতে পারেন, সেই চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। তবে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের দৌড়ঝাঁপ শেষ পর্যন্ত জলেই গেল। সূত্রের খবর, বিএনপির শীর্ষ নেতাদের প্রধানমন্ত্রী তারেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনও দায় নেই তাঁর। বরং দিল্লির সঙ্গে শত্রুতা বজায় রেখে পাকিস্তান ও চিনকে কাছে টানাই তাঁর প্রধান লক্ষ্য। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশের সঙ্গে দহরম-মহরম বাড়িয়ে দেশের কট্টর ভারত বিদ্বেষীদের রোষে পড়া বুদ্ধিমানের কাজ হবে না। কেননা, সামনেই উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন।’

এদিন ফরেন সার্ভিস আকাদেমিতে রোহিঙ্গাদের বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে বিদেশ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। ব্রিকস সম্মেলনে অংশ নিতে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে সন্তুষ্ট নয় ঢাকা।’ তারেক রহমান যে শুধু একা দিল্লি যাচ্ছেন না, তাই নয়, বাংলাদেশের কোনও প্রতিনিধিও ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী।

দিল্লি সফরের জন্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দুই খুনিকে ফেরত পাঠানোর শর্ত দিয়েছিল ঢাকা। ওই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তারেক যে দিল্লির মাটিতে পা রাখবেন না, এদিন সেই ইঙ্গিতও দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। তাঁর কথায়, ‘অনুকূল পরিবেশ তৈরি হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন।’

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর