প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অপেক্ষার অবসান। গণেশ চতুর্থীর তিন দিন আগেই  শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশি-বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধি ও হাজার-হাজার ভক্তদের উপস্থিতিতেই উন্মোচিত হল ‘লালবাগচা রাজা’র (গণপতি বাপ্পা) মূর্তি। উ‍ৎসবের তিন দিন আগেই  আইকনিক গণেশ প্রতিমা দেখার সৌভাগ্য হল ভক্তদের। পর্দা সরানোর সময় আবহসঙ্গীত হিসেবে জনপ্রিয় ‘বাহুবলী’ সিনেমার ‘কৌন হ্যায় ওহ’ (Kaun Hain Woh) গানটি বাজানো হয়। গণপতি বাপ্পার অপরূপ মূর্তি দেখে মোহিত হয়ে গিয়েছেন ভক্তরা।

আগামী ১৪ সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হবে গণেশ চতুর্থী। বিঘ্নহর্তা গণেশের আরাধনায় মেতে উঠবেন ভক্তরা। তবে দেশের কোথাও গণেশ পুজোর উন্মাদনা মুম্বইয়ের ধারে কাছে নয়। বাণিজ্যনগরী মুম্বই-সহ মহারাষ্ট্র জুড়ে ১০ দিন ধরে চলবে গণপতি আরাধনা। গণেশ চতুর্থী উপলক্ষে প্রতি বছরই ঢেলে সাজানো হয় মুম্বই শহরকে। সাধারণ মানুষ থেকে তারকা— সকলেই এই উৎসবের আনন্দজোয়ারে শামিল হন। বলিউডের আইকন নায়ক-নায়িকা, অভিনেতা-অভিনেত্রীর দলও তুমুল মেতে ওঠে মুম্বইয়ের গণেশ-বন্দনায়।

গণেশ চতুর্থীতে মুম্বইয়ের অন্যতম আকর্ষণ লালবাগচা মণ্ডপ। আট দশক ধরে মুম্বইয়ে এই লালবাগচা রাজাকে এক ঝলক দর্শনের জন্য  লক্ষ লক্ষ ভক্ত ভিড় করেন। শুধু তাই নয়, প্রণামী হিসেবে কোটি-কোটি টাকা জমা পড়ে দানবাক্সে। ভক্তদের বিশ্বাস, লালবাগচা রাজার কাছে যা চাওয়া হয়, তাই পাওয়া যায়। তাই দূর-দূরান্ত থেকেও বহু ভক্ত ছুটে আসেন।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ