শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত ঘটনা এ বার পুলিশ-প্রশাসনকে জানাবে মেটা। ভারতে সমাজমাধ্যমে শিশুদের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের কড়া অবস্থানের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে খবর। শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত কোনও ঘটনা নজরে এলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানানোর বিষয়ে সম্মতি দিয়েছে মেটা।

কেন্দ্রের বক্তব্য, ভারতে সমাজমাধ্যমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সংস্থাগুলির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত ছবি, ভিডিয়ো কিংবা অন্য কোনও ক্ষতিকর বিষয় সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া রুখতে সংস্থাগুলিকে আরও সক্রিয় হতে হবে। এ বিষয়ে কোনও রকম আপস করা হবে না বলেও স্পষ্ট করেছে কেন্দ্র। শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে সমাজমাধ্যম সংস্থাগুলির সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছেন কেন্দ্রীয় আধিকারিকেরা। ক্ষতিকর বিষয়বস্তু চিহ্নিত করে দ্রুত সরিয়ে ফেলার পাশাপাশি, গুরুতর কোনও ঘটনা সামনে এলে তা পুলিশকে জানানোর উপরেও জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ ‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

কেন্দ্রের এই কড়া অবস্থানের মধ্যেই মেটার এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো মেটার প্ল্যাটফর্মে শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত কোনও ঘটনা নজরে এলে তা দ্রুত পুলিশ-প্রশাসনের কাছে পৌঁছবে। এর ফলে অভিযোগের তদন্ত এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপে গতি আসতে পারে বলে মনে করছেন আধিকারিকেরা।

‘বাস ভাড়া বাড়ানোর দরকার আছে, নয়ত রেভিনিউ কোথা থেকে আসবে?’, পুজোর পরই বাড়ছে ভাড়া?

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র