যোগীভূমে গেরুয়া দাপট! তবুও আসন বাড়ছে অখিলেশের

উত্তরপ্রদেশের মাটিতে সকাল থেকেই চলছে গেরুয়া ঝড়। তবে শাহী লক্ষ্য ৩০০'র বেশি আসন পাওয়া অধরাই থাকছে বিজেপির কাছে। তবে ঘুরে দাঁড়াচ্ছে সপা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় চমক উঠে আসবে এতটা আশা কেউই করেননি। বিজেপি(BJP) যে যোগী রাজ্যের ক্ষমতায় ফিরছে সেই ইঙ্গিত শুধু যে গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছে তাই নয়, বুথ ফেরত সব সমীক্ষায় বলেছে যোগীর হাতেই আবারও যাচ্ছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) মসনদ। তাই সিংহভাগ লোক এটাই জানতে চাইছিলেন যে বিজেপি এবার ঠিক কত আসন পায়। ২০১৭ সালের প্রাপ্ত আসন কী তাঁরা এবারে ছাড়িয়ে যাবেন নাকি তার থেকে অনেক আগেই দৌড় শেষ করবেন তাঁরা! দেখার বিষয় ছিল অখিলেশ যাদবের(Akhilesh Yadav) সমাজবাদী পার্টি ঘুরে দাঁড়াতে পারে কিনা নাকি এবারেও তাঁরা বিধ্বস্ত অবস্থায় দৌড় শেষ করবে। বৃহস্পতিবার সকাল থেকেই যোগীভূমে ভোট গণনা শুরু হতেই কার্যত গেরুয়া ঝড় ওঠে রাজ্যের প্রতিটি প্রান্তরে। লখিমপুর হোক কী উন্নাও, হাথরস হোক কী এটওয়া, বারাণসী হোক কী আগ্রা, কানপুর হোক কী এলাহাবাদ সর্বত্রই জয়জয়কার বিজেপির। তবে তার মধ্যেই প্রবল ভাবে ঘুরে দাঁড়িয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি।

দুপুর ১টা পর্যন্ত যে ট্রেন্ড উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্যে বিজেপি জয়ের মুখ দেখতে পারে ২৭০টি আসন। সমাজবাদী পার্টি(Samajwadi Party) পেতে পারে ১২৪টি আসন। বহুজন সমাজবাদী পার্টি(Bahujan Samajwadi Party) পেতে পারে ৫টি আসন এবং কংগ্রেসের(INC) জুলিতে যেতে পারে মাত্র ২টি আসন। ১টি আসনে জয়ের মুখ দেখতে পারেন এক নির্দল প্রার্থী। এবারে যোগীভূমে ৩০০’র বেশি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছিলেন বিজেপির নম্বর টু অমিত শাহ। কিন্তু দেখা যাচ্ছে সেই লক্ষ্য এবার পূরণ হতে পারছে না। এমনকি ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি যে ৩১২টি আসন দখল করেছিল তার থেকে অনেকটা দূরেই এবারে তাঁদের জয়যাত্রা থেমে যাচ্ছে। এর একটা বড় কারণ সমাজবাদী পার্টির ঘুরে দাঁড়ানো। ২০১৭ সালের নির্বাচনে সমাজবাদী পার্টি পেয়েছিল মাত্র ৪৭টি আসন। এবার তাঁরাই কিন্তু ১০০’র গন্ডি ছাড়িয়ে ১২২টি আসন দখল করতে চলেছে। এই অবস্থায় যোগীরাজ্যে বিলুপ্তির পথে হাঁটা দিয়েছে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি আর সোনিয়া গান্ধি-রাহুল গান্ধির কংগ্রেস।

মায়াবতীর দল ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে পেয়েছিল ১৯টি আসন আর কংগ্রেস পেয়েছিল মাত্র ৭টি আসন। এবারে দেখা যাচ্ছে এই দুই দলের হাতে ৭টির বেশি আসন আসছে না। এর মধ্যে ৫টি যেতে পারে বিএসপি বা বহুজন সমাজবাদী পার্টির দিকে ও কংগ্রেস পেতে পারে মাত্র ২টি আসন। একই সঙ্গে উত্তরপ্রদেশে এবারের ফলাফলের ট্রেন্ড বলে দিচ্ছে কার্যত গোটা রাজ্যেই ধর্মীয় মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে। সংখ্যালঘু ভোট যেমন একতরফা ভাবে পেয়েছে সমাজবাদী পার্টি, তেমনি হিন্দু ভোট গিয়েছে বিজেপির পক্ষে। দলিত ভোটের কিছুটা অবশ্যই পেয়েছে অখিলেশের দল। তবে বেশির ভাগটাই গিয়েছে যোগীর ঝুলিতে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩