‘লালবাগচা রাজা’র বিসর্জনে চোরের উপদ্রব, ভিড়ের সুযোগে ২০০ মোবাইল গায়েব, গ্রেফতার ১৮

এবারেও তার ব্যতিক্রম হল না। মুম্বইয়ের বিখ্যাত 'লালবাগচা রাজা'র বিসর্জনের সময় ভিড়ের সুযোগে ব্যাপক চুরির ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছরেই মুম্বইয়ে ধুমধাম করে পালিত হয় গণেশ উৎসব। সাতদিন পরে হয় ভাসান পর্ব, গণপতি বাপ্পার নিরঞ্জনেও থাকে বিশেষ চমক। যদিও এই সময়ে মুম্বইয়ের সমুদ্র সৈকতগুলি নোংরা হয়, তা নিয়েও বিতর্ক ওঠে। তেমনই বিসর্জনের পর মুম্বই জুড়ে পুলিশের জালে ধরা পড়ে চোর বাবাজিদের দল। এবারেও তার ব্যতিক্রম হল না। মুম্বইয়ের বিখ্যাত ‘লালবাগচা রাজা’র বিসর্জনের সময় ভিড়ের সুযোগে ব্যাপক চুরির ঘটনা ঘটেছে।

বিসর্জন শোভাযাত্রার সময় ভক্তদের ভিড় থেকে প্রায় ২০০টি মোবাইল চুরির অভিযোগ সামনে এসেছে। তার মধ্যে ১৯২টি চুরির মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি সোনার গহনা চুরির ঘটনায় ১০টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। শুধু লালবাগচা রাজার বিসর্জন নয়, শোভাযাত্রা পথের জনাকীর্ণ এলাকাগুলি থেকেও মোবাইল-সোনার গহনা চুরি সন্দেহে প্রায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। যাঁদের মধ্যে রয়েছে ১ জন নাবালক এবং ২ জন মহিলা। ধৃতদের কাছ থেকে প্রায় ১৪টি চুরি যাওয়া মোবাইল এবং ৭টি সোনার চেইন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সংগঠিত কয়েকটি অপরাধ চক্র বিসর্জনের সময় ভিড়ের সুযোগ নিয়ে চুরির ছক কষেছিল। ভিড়ের মধ্যে দুইজন মহিলাকে এক ভক্তের ব্যাগ থেকে জুনিস চুরি করার সময় হাতেনাতে পাকড়াও করা হয়েছে। পুলিশ এখন তাঁদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ এই ঘটনায় আর কারা জড়িত রয়েছেন, তাঁদের শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করেছে। আইনের প্রাসঙ্গিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে মাত্র আট শতাংশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে কালাচৌকি থানার পুলিশ জানিয়েছে, সিসিটিভি (CCTV) ফুটেজ এবং সাইবার সেলের কারিগরি প্রযুক্তি ব্যবহার করে চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করার কাজ চলছে। উৎসবের সময় সাধারণ মানুষদের আরও বেশি সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির গেটে লেখা হল শ্লোগান

ভীমপুরে নাবালিকাকে ধর্ষণ, অভিযোগ মাসির ছেলের বিরুদ্ধে, তদন্তে পুলিশ

করফাঁকি ও আর্থিক তছরুপের অভিযোগে রকুলপ্রীত, প্যানোরোমা স্টুডিয়ো-সহ ১২ জায়গায় আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

UPI দু হাজার টাকার বেশি লেনদেনে অতিরিক্ত চার্জ, টাকা যাবে করে ঘরে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

ফোনে চিৎকার, ঝগড়া! ঘর থেকে উদ্ধার ‘মিস প্রিটি ইন্ডিয়া’-খ্যাত নিধি তিওয়ারির ঝুলন্ত দেহ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি