এই ঘরোয়া পদ্ধতিতে সহজেই তুলে ফেলুন মেকআপ

এমন ভুল একেবারেই করবেন না। নিখুঁত মেকআপ করার মতই তা নিখুঁতভাবে তোলাও ভীষণ জরুরি। জেনে নিন ঘরোয়া উপায়ে কী ভাবে তুলবেন মেকআপ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাজতে কার না ভালো লাগে? কিন্তু পার্টি শেষে বাড়ি ফিরে চেপে ধরে আমাদের সমস্ত ক্লান্তি। তখন কোনওক্রমে মেকআপ তুলে ঘুমাতে পারলেই যেন শান্তি। কিন্তু এমন ভুল একেবারেই করবেন না। নিখুঁত মেকআপ করার মতই তা নিখুঁতভাবে তোলাও ভীষণ জরুরি। জেনে নিন ঘরোয়া উপায়ে কী ভাবে তুলবেন মেকআপ।

নারকেল তেল কিংবা অলিভ অয়েল তুলোয় নিয়ে ভালোভাবে মুখে ঘষে নিয়ে ড্রাই টিস্যু পেপার দিয়ে মুছে নিন ভালোভাবে। সব মেকআপ উঠে যাবে। এরপর ভালোভাবে জল দিয়ে মুখ ধুয়ে নিন। চাইলে আরও একবার ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন।

চোখের নাছোড় মেক আপ তুলতে চাইলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। যে কোনও পেট্রোলিয়াম জেলি দিয়ে আলতো করে চোখের মেকআপ ঘষে তুলো দিয়ে মুছে নিতে পারেন।

চাইলে পেট্রোলিয়াম জেলির সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারেন। একটি মিশ্রণ বানিয়ে তা মেকআপ রিমুভার হিসাবে ব্যবহার করতে পারেন। শুধু তাই নয় মেকআপ তোলার সময় ত্বকে ঘষা লাগলে ও তা থেকে কোনরকম প্রদাহের সময়া হলে তা নিরাময়েও কিন্তু আলোভেরা জেল উপকারি।

অন্যান্য উপকরণ বাড়িতে না থাকলে কাঁচা দুধ দিয়েও মুখের মেকআপ তুলতে পারেন। কাঁচা দুধ দিয়ে তুলো ভিজিয়ে নিয়ে তা দিয়ে সহজেই মেকআপ পরিষ্কার করে নিতে পারেন। দুধে থাকা ক্যালসিয়াম, ভিতামিন, ফ্যাট,ত্বককে ভালো রাখে।

তবে হ্যাঁ, মেকআপ তোলার পর ত্বকের অন্যান্য যত্ন নিতে ভুলবেন না যেন। মনে রাখবেন ত্বকে মেকআপের আস্তরণ আমাদের ত্বককে শুস্ক করে তোলে। তাই মেকআপ তোলার পর ক্লিঞ্জিং, টোনিং ও সবশেষে ত্বকে ময়শ্চারাইজার দিতে ভুলবেন না। 

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩