শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর বিদায়ের রেশ কাটতে না কাটতেই বাঙালির ঘরে ঘরে আনন্দের আবহ নিয়ে হাজির হন ধনদেবী মা লক্ষ্মী। চলতি বছর আগামী ২৫ অক্টোবর, রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো। শাস্ত্রমতে, লক্ষ্মীপুজোর এই বিশেষ তিথিতে কয়েকটি বিশেষ টোটকা বা আচার পালন করলে সংসারে উপচে পড়ে সুখ-সমৃদ্ধি।

নারকেল ও চিঁড়ের ভোগ

মা লক্ষ্মীর পুজোয় এই দিন অবশ্যই নারকেল এবং চিঁড়ের ভোগ অর্পণ করতে হবে। যাঁরা সারাদিন উপবাস ব্রত পালন করেন, তাঁরা পুজো শেষে এই ভোগ খেয়েই উপবাস ভাঙবেন।

পানপাতা দিয়ে প্রতিমা বরণ

যাঁরা প্রতি বছর বাজার থেকে নতুন প্রতিমা কিনে এনে পুজো করেন, তাঁরা পানপাতা দিয়ে মায়ের মুখ ঢেকে তবেই প্রতিমা ঘরে প্রবেশ করাবেন।

উলুধ্বনি দিয়ে আবাহন

নতুন প্রতিমা যখন প্রথমবার বাড়ির চৌকাঠ পেরিয়ে ভেতরে প্রবেশ করবে, তখন অবশ্যই উচ্চস্বরে উলুধ্বনি দিতে হবে। এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়।

অর্থ বৃদ্ধির বিশেষ পাত্র

পুজোর সময় একটি পাত্রে চাল ভর্তি করে তার ওপর একটি পান, একটি সুপারি, একটি হরিতকি, একটি কয়েন এবং পাঁচটি কড়ি রেখে মায়ের সামনে স্থাপন করুন। 

লাল বস্ত্রের ব্যবহার

লক্ষ্মীপুজোয় দেবীকে সর্বদা লাল রংয়ের বস্ত্র বা শাড়ি অর্পণ করা উচিত। শুধু তাই নয়, পুজোয় বসার সময় ব্রতী বা পুজো কর্তাকেও লাল রংয়ের পোশাক পরিধান করতে হবে।

ক্ষীরের ভোগ

মা লক্ষ্মী মিষ্টান্ন ও দুগ্ধজাত দ্রব্য পছন্দ করেন। তাই পুজোয় মায়ের ভোগের থালায় ক্ষীর রাখা অত্যন্ত আবশ্যিক ও শুভ বলে মনে করা হয়।

ঘটে সিদ্ধির ব্যবহার

 পুজো শুরুর আগে যখন মায়ের মঙ্গলঘট স্থাপন করা হবে, তখন সেই ঘটে অবশ্যই সামান্য পরিমাণে হলেও ‘সিদ্ধি’ ব্যবহার করতে হবে।

লেনদেন বন্ধ রাখা

কোজাগরী লক্ষ্মীপুজোর দিন বাড়ি থেকে কোনও জিনিস অন্য কাউকে ধার দেবেন না এবং কারও থেকে কোনও জিনিস ধার নেবেনও না। 

লক্ষ্মী-নারায়ণ পুজো

কোজাগরী পূর্ণিমার পুণ্য তিথিতে যদি মা লক্ষ্মী ও জগতের পালনকর্তা শ্রী বিষ্ণুর পুজো একসঙ্গে করা যায়, তবে তা অত্যন্ত মঙ্গলদায়ক হয়।

পাঁচালি পাঠ

 লক্ষ্মীপুজোর সমস্ত আচার-অনুষ্ঠান ও আরতি সম্পন্ন হওয়ার পর পরিবারের সকলকে নিয়ে বসে ভক্তিভরে অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করতে হবে। 

 

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

চাকরিতে পদোন্নতি, বাড়বে বেতন! বুধ-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য খুলবে চার রাশির জাতকদের

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য