নিশুতি রাতে নগ্ন হয়ে মেয়েদের মেসবাড়িতে হানা, অন্তর্বাস নিয়ে চম্পট চোর বাবাজীর

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রাত গভীর হলেই নগ্ন হয়ে হানা মেয়েদের মেসবাড়িতে। তার পরে অন্তর্বাস নিয়ে উধাও হয়ে যাচ্ছে চোরবেশী যুবক। মেয়েরা বাধা দিলে উল্টে তাদের হুমকি দেওয়া হচ্ছে। এমন ভয়ঙ্কর ঘটনা বন্দি হয়েছে সিসি ক্যামেরায়। দিনের পর দিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় আতঙ্কে রয়েছেন কর্নাটকের ধারওয়াড়ের সপ্তাপুরের এক মেসবাড়ির মহিলা আবাসিকরা। অবিলম্বে ওই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত যুবককে চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধারওয়াড়ের সপ্তাপুরে মেয়েদের এক মেসবাড়িতে গত তিন মাস ধরেই এক আজব ঘটনা ঘটছে। রাত গভীর হলেই এক চোর নগন্ন অবস্থায় ওই মেসবাড়িতে ঢুকে পড়ছেন। তার পরে মেসবাড়ির বারান্দা ও রেলিংয়ে শুকোতে দেওয়া মেয়েদের অন্তর্বাস নিয়ে চম্পট দিচ্ছেন। বেশ কয়েক বার ওই দৃশ্য সচক্ষে দেখে ঘাবড়ে গিয়েছেন মেসবাড়ির আবাসিকরা। কেউ-কেউ চি‍ৎকার করে প্রতিবাদ করার চেষ্টা করলে ওই বদমায়েশ উল্টে তাদের হুমকি দিয়ে পালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই মেসবাড়িতে থাকা সিসি ক্যামেরায় বন্দি হয়েছে ওই ভয়ঙ্কর আঁতকে ওঠা দৃশ্য। পুলিশের কাছে ওই অভিনব চুরি নিয়ে আপত্তি জানানোর পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই ন্যক্কারজনক কাণ্ডের সঙ্গে জড়িত যুবককে গ্রেফতারের দাবিও তুলেছেন মেসবাড়িতে থাকা মহিলা আবাসিকরা। যদিও পুলিশের তরফ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

তবে এই ঘটনা মেয়েদের মেসবাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। মহিলা সংগঠনগুলির তরফে বলা হয়েছে, মেয়েদের প্রতিটি মেসবাড়ির নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে আরও বেশি সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মেসবাড়ির মালিকদেরও আবাসিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি নিরাপত্তা রক্ষী মোতায়েন-সহ একাধিক নজরদারির ব্বস্থা করা উচিত। যাতে কোনও অনাহুত ব্যক্তি মেয়েদের মেসবাড়িতে প্রবেশ করলে আবাসিকরা দ্রুত নিরাপত্তা কর্মী বা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

মাসে ১০০০ করে জমিয়ে ২০ বছরে ১০ লক্ষের বেশি টাকার মালিক, কোন বিনিয়োগে এমন লাভ?

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

২২ দিন সিংহাসন বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

ভালুক-আঁচড়ে রক্তাক্ত শেয়ারবাজার, লক্ষ্মীবারেই প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি লোকসান লগ্নিকারীদের

চোরবাগানের মণ্ডপের নকশা কেমন ছিল? থ্রিডি স্ক্যান করল ফরেনসিক, আটক ঘোষক

নিশুতি রাতে নগ্ন হয়ে মেয়েদের মেসবাড়িতে হানা, অন্তর্বাস নিয়ে চম্পট চোর বাবাজীর

উলটপুরাণ! দুর্গাপুজোয় মেট্রোতে একধাক্কায় অনেকটাই কমল যাত্রী সংখ্যা

চারমূর্তির ব্যাটিং তাণ্ডবে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে বধ করল টিম ইন্ডিয়া

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে