এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান প্যারা গেমসে দুরন্ত পারফরম্যান্স দেখালেন ভারতের প্যারা ক্রীড়াবিদরা। শুক্রবার (২৩ অক্টোবর) নাগোয়াতে অনুষ্ঠিত গেমসের শেষ দিনে আরও নয়টি স্বর্ণপদক ঝুলিতে পুরেছেন ভারতের খেলোয়াড়রা। ফলে  ঝুলিতে পদকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪টি। অতীতে কখনও প্যারা গেমস থেকে এত পদক জেতেননি ভারতের প্যারা অ্যাথলেটরা।

চার বছর আগে চিনের হাংঝুতে এশিয়ান প্যারা গেমসে যত সংখ্যক ভারতীয় অ্যাথলেট অংশ নিয়েছিল, এবার নাগোয়াতে তার অর্ধেক গিয়েছিলেন। ১৬৮ সদস্যের দল পাঠানো হয়েছিল। হাংঝু আসর থেকে ভারতীয় দল ১০৮টি পদক (২৭টি স্বর্ণসহ) নিয়ে ফিরেছিল, তবে নাগোয়াতে তারা ৩০টি স্বর্ণ, ৩৫টি রৌপ্য ও ৪৯টি ব্রোঞ্জ পদক জিতে সাফল্যের নয়া নজির গড়েছে। শুক্রবার ভারতীয় দল চারটি ক্রীড়া ইভেন্টে স্বর্ণপদক জয় করেছে; এর মধ্যে কয়েকটি পারফরম্যান্স রেকর্ড গড়ার সুবাদে বিশেষভাবে নজর কেড়েছে। প্যারা-শ্যুটার মোনা আগরওয়াল প্যারা-ব্যাডমিন্টন খেলোয়াড় নিতেশ কুমার, নবীন শিবকুমার এবং থুলাসিমাথি মুরুগেসান দেশকে সোনা এনে দিয়েছেন।

সবচেয়ে বেশি পদক এনে দিয়েছেন প্যারা অ্যাথলেটরা। ২২টি সোনা, ১৯টি রুপো এবং ২৪টি ব্রোঞ্জ সহ ৬৫টি পদক জিতেছেন তাঁরা। প্যারা সাঁতারুরা মোট ১১টি পদক জিতেছেন। তার মধ্যে তিনটি রুপো ও আটটি ব্রোঞ্জ। প্যারা টেবিল টেনিস খেলোয়াড়রা জিতেছেন সাতটি ব্রোঞ্জ পদক। শুটিংয়েও দারুন পারদর্শিতা দেখিয়েছেন শুটাররা। ২টি সোনা, ২টি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছেন। তীরন্দাজিতেও নজরকাড়া পারফরম্যান্স ভারতের খেলোয়াড়দের। ৩টি সোনা ও তিনটি রুপো জিতেছেন। ব্যাডমিন্টনে এসেছে ১৬টি পদক। তার মধ্যে রয়েছে ৩টি সোনা, পাঁচটি রুপো ও ৮টি ব্রোঞ্জ।

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব