৫৩০টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ UCO ব্যাঙ্কের, শিগগিরই আবেদন করুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্যাঙ্কে কাজের অভিজ্ঞতা অর্জন করতে চান? স্নাতক চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে ইউকো ব্যাঙ্ক (UCO Bank)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তবে হাতে সময় খুব বেশি নেই, কারণ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর। নির্বাচিত প্রার্থীরা প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১৬,৬৫০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। 

নিয়োগকারী সংস্থা-ইউকো ব্যাঙ্ক  

মোট শূন্যপদ-৫৩০টি

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে স্নাতক পাশ হতে হবে ১ এপ্রিল ২০২২ বা তার পরে। আবেদন করার সময় প্রার্থীর কাছে স্নাতকের মার্কশিট এবং প্রভিশনাল বা চূড়ান্ত ডিগ্রি সার্টিফিকেট থাকা প্রয়োজন। বয়সের ক্ষেত্রে ১ অক্টোবর ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে?

ইউকো ব্যাঙ্কের এই অ্যাপ্রেন্টিসশিপ কর্মসূচিতে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে মোট ১৬,৬৫০ টাকা স্টাইপেন্ড পাবেন। এর মধ্যে ব্যাঙ্কের তরফে ১০,৫০০ টাকা এবং সরকারি সহায়তা হিসেবে ৬,১৫০ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। প্রশিক্ষণের মেয়াদ এক বছর।

কীভাবে নিয়োগ হবে?

প্রার্থীদের বাছাইয়ের জন্য অনলাইন পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে এবং পূর্ণমান ১০০। পরীক্ষার সময়সীমা ৬০ মিনিট। সাধারণ ও আর্থিক সচেতনতা,জেনারেল ইংলিশ, রিজনিং অ্যাবিলিটি ও কম্পিউটার অ্যাপটিটিউড,কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড প্রশ্নপত্রে এই চারটি বিভাগ থাকবে। 

আবেদন ফি কত?

SC/ST এবং PwBD-২০০ টাকা + GST

General/EWS/OBC পুরুষ-৮০০ টাকা + GST

General/EWS/OBC মহিলা ও ট্রান্সজেন্ডার-৬০০ টাকা + GST |

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রাথমিকভাবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম বা NATS পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ইউকো ব্যাঙ্কের সংশ্লিষ্ট অ্যাপ্রেন্টিসশিপ বিজ্ঞপ্তি খুঁজে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে নির্দেশিত BFSI SSC পোর্টালে প্রয়োজনীয় তথ্য পূরণ এবং ফি জমা দেওয়ার প্রক্রিয়াও সম্পূর্ণ করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর। তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা ভাল।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩