পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবেশীর সঙ্গে নিত্যদিনই চলে নানা জিনিসের আদানপ্রদান। কখনও একটু নুন, কখনও সর্ষের তেল, আবার কখনও প্রয়োজনীয় কোনও সামগ্রী। কিন্তু বাস্তুশাস্ত্রে এমন চারটি জিনিসের কথা বলা রয়েছে, যা অন্যের কাছ থেকে বিনামূল্যে নেওয়া এড়িয়ে চলতে হবে। বিশ্বাস করা হয়, এগুলির সঙ্গে সংসারের সুখ-শান্তি ও আর্থিক পরিস্থিতির যোগ রয়েছে। চার জিনিস নিলে খারাপ প্রভাব পড়তে পারে পারিবারিক সম্পর্ক ও আর্থিক পরিস্থিতির উপর। কিন্তু কেন এই চারটি জিনিস নিয়ে সতর্ক করা হয় এবং সেই জিনিসগুলি কি কি জেনে নিন- 

১. রুমাল

বাস্তু শাস্ত্রে বলা হয়, অন্যের রুমাল বিনামূল্যে নিয়ে ব্যবহার করা উচিত নয়। রুমালকে ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী হিসেবে দেখা হয়।  অন্যের রুমাল ব্যবহার করলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য তৈরি হতে পারে বলে মনে করা হয়। তাই নিজের রুমাল নিজে ব্যবহার করুন। তবে পরিচ্ছন্নতার দিক থেকেও অন্যের ব্যবহৃত রুমাল এড়িয়ে চলা ভাল।

 ২. নুন

ধর্মীয় বিশ্বাসে নুনের বিশেষ গুরুত্ব রয়েছে। নুনের সঙ্গে শনিগ্রহের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। সেই কারণে অন্যের কাছ থেকে বিনামূল্যে নুন নেওয়া বা দেওয়া নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। বিশ্বাস করা হয়, কারও থেকে নুন ধার হিসেবে নিলে সংসারে অশান্তি কিংবা আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

 ৩. লোহা

জ্যোতিষশাস্ত্রে লোহাকে শনিগ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। এই বিশ্বাস থেকেই কিছু মানুষ বিনামূল্যে লোহার জিনিস গ্রহণ করতে চান না। বিশেষ করে শনিবার লোহার সামগ্রী কেনাবেচা নিয়ে বিভিন্ন প্রচলিত ধারণা রয়েছে। কথিত আছে, নিয়ম না মেনে লোহার লেনদেন করলে জীবনে বাধা-বিপত্তি বাড়তে পারে। 

 ৪. সর্ষের তেল

রান্নার পাশাপাশি পুজো-পার্বণ ও বিভিন্ন ধর্মীয় আচারেও সর্ষের তেল ব্যবহৃত হয়। জ্যোতিষ শাস্ত্রে বলা হয় সর্ষের তেলের সঙ্গেও শনিগ্রহের যোগ রয়েছে। সেই কারণে কারও কাছ থেকে বিনামূল্যে সর্ষের তেল নেওয়া বা ধার করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। তবে বলা হয় শনিবার সর্ষের তেল দান করা ভাল।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩