রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

স্বাতী নক্ষত্রে সূর্যের গোচর বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল বয়ে আনবে। এই সময়ে ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সূর্য গত শনিবার, ২৪ অক্টোবর রাহুর স্বাতী নক্ষত্রে প্রবেশ করেছে। ৬ নভেম্বর পর্যন্ত সেখানেই থাকবে। আর কাকতালীয়ভাবে ধনতেরাসও ৬ নভেম্বর। যার ফলে কয়েকটি রাশির জাতকদের জীবনে ভাল সময় শুরু হবে। এই সময়ে কারও কারও ব্যবসায় উন্নতি হবে, আবার কারও চাকরি, আর্থিক ব্যবস্থা এবং পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন হবে। জানুন, ভাগ্যবান রাশির জাতক কারা…?

বৃষ রাশি: স্বাতী নক্ষত্রে সূর্যের গোচর বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল বয়ে আনবে। এই সময়ে ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে। যারা ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরা কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। যারা নিজেদের ব্যবসা প্রসারিত করতে চাইছেন, তাদের জন্য সময়টি অনুকূল।

মিথুন রাশি: সূর্যের এই গোচর মিথুন রাশির জাতকদের জন্যে শুভ। বিশেষ করে, যারা সরকারি চাকরিতে কর্মরত, তারা কিছু সুসংবাদ পাবেন। পরিবারে আনন্দময় পরিবেশ বিরাজ করবে। এই সময়ে কর্মজীবন ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখাও উপকারী হবে।

কন্যা রাশি: স্বাতী নক্ষত্রে সূর্যের গোচর কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য ইতিবাচক। এই সময়ে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। এছাড়াও, কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ রয়েছে। আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন হবে। নিজের কাজ এবং দায়িত্বের প্রতি মনোযোগ দিতে হবে।

তুলা রাশি: সূর্যের এই গোচর তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ। এই সময়ে ধর্মীয় কার্যকলাপ এবং আধ্যাত্মিক সাধনায় নিযুক্ত থাকা বুদ্ধিমানের কাজ হবে। জটিল সমস্যার সমাধান হবে। তবে বড় বিনিয়োগের জন্যে সময়টি প্রতিকুল। 

কুম্ভ রাশি: স্বাতী নক্ষত্রে সূর্যের গোচর কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী। বিশেষ করে ব্যবসায়ীরা লাভবান হবেন। নতুন চাকরির প্রস্তাব আসবে, যেটি আপনি দীর্ঘদিন ধরে খুঁজছিলেন, তবে চাকরির জন্যে বাড়ি থেকে দূরে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। 

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩