আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: ছোট্ট একরত্তি ছেলেকে প্রথমে শ্বাসরোধ করে খুন। তার পর নিথর দেহ নদীতে ছুড়ে ফেললেন বাবা। খানিকবাদে গলায় ব্লেড চালিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা চালালেন। তবে বরাতজোরে বেঁচে গিয়েছেন। আপাতত হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ঘাতক বাবা’। কেন আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করলেন তা জানতে চেয়েছিলেন পুলিশ আধিকারিকরা। যে জবাব পেলেন, তাতে তাঁদের চক্ষু-ও চড়কগাছ হয়ে পড়ল।

সোমবার (২৬ অক্টোবর) ছোটা উদেপুর জেলার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘সুসকুল গ্রামের বাসিন্দা জয়েশভাই নায়েকের স্ত্রী কয়েক বছর আগে সংসার ছেড়ে চলে যান। মা-হারা একমাত্র সন্তানকে নিজেই বড় করে তুলছিলেন জয়েশভাই। কিন্তু গত কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন তিনি। একজন কর্তব্যপরায়ণ বাবা হিসেবে একটাই চিন্তা তাঁকে কুরেকুরে খাচ্ছিল। আর তা হল- তাঁর মৃত্যুর পরে অনাথ ছেলের ববিষ্যত কী হবে? কে দেখভাল করবে ছোট সন্তানকে? ওই চিন্তা থেকেই আট বছরের একরত্তি ছেলেকে প্রথমে গলা টিপে হত্যা করেন জয়েশ ভাই। তার পর দেহ নদীতে ছুড়ে ফেলেন। পরে বাড়িতে ফিরে গলায় ব্লেড চালিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা চালান।’

ইতিমধ্যেই জয়েশভাইয়ের বিরুদ্ধে সন্তানকে খুনের দায়ে পাবি জেতপুর থানায় একটি মামলা দায়ের করেছে শ্বশুরবাড়ির লোকেরা। অবিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। জয়েশভাই একমাত্র সন্তানকে খুন করার বিষয়ে যে বয়ান দিয়েছেন, তার সত্যতা যাচাই করে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, গত ১৫ দিনে গুজরাতে এ নিয়ে তিনটি ক্ষেত্রে সন্তানকে খুনের অভিযোগ উঠল বাবা-মায়ের বিরুদ্ধে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩