‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ভোটার তালিকার নিবিড় সমীক্ষার (এসআইআর) সিদ্ধান্ত সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পাশাপাশি ওই সিদ্ধান্তে সম্মতি দিয়েছিলেন বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক যোশিও। সোমবার (২৬ অক্টোবর) সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, নতুন ভোটার হতে আবেদন জানানোর জন্য জরুরি ফর্ম নম্বর-৬ এ কোনও বদল ঘটানো হয়নি বলেও হলফনামায় দাবি করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘দুর্দিনে সংস্থার ‘বস’ জ্ঞানেশকে বাঁচাতেই আসরে নেমেছে নির্বাচন সদনে থাকা আধিকারিকরা।

গত সেপ্টেম্বর মাসেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’ একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, এসআইআর নিয়ে বাকি দুই কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক যোশির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের  মতানৈক্য হয়েছিল। এমনকি বিষয়টি গড়িয়েছিল ক্যাবিনেট সচিবের দরবারেও। জ্ঞানেশের ‘স্বেচ্ছাচারী’ আচরণ নিয়ে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছিলেন বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক যোশি। ওই প্রতিবেদনের পরেই দেশজুড়ে শোরগোল পড়ে যায়। এসআইআরের অছিলায় ১৩ কোটির বেশি ভোটারের নাম বাদ দেওয়ার ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা দাবি করে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের শরিক দলের নেতারা। আন্দোলনে নামে ককরোচ জনতা পার্টিও। জ্ঞানেশকে অপসারণের দাবিতে শীর্ষ আদালতে মামলা ঠোকেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিও।

নির্বাচন কমিশনের তরফে সোমবার সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় বলা হয়েছে, ‘ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা সম্পর্কিত যে তিনটি আদেশ ২০২৫ সালের জুন, ২০২৫ সালের অক্টোবর এবং ২০২৬ সালের মে মাসে জারি করা হয়েছিল, সেগুলোও সর্বসম্মতভাবেই গৃহীত হয়েছিল। সংশ্লিষ্ট বিভাগগুলোর উত্থাপিত নথিগুলো প্রথমে একজন নির্বাচন কমিশনারের কাছে, এরপর অন্য নির্বাচন কমিশনারের কাছে এবং পরিশেষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়। কমিশনের অনুমোদিত সিদ্ধান্তগুলো নির্বাচন কমিশনের নথিতে যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় এবং তাতে নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষর থাকে। এরপর, নির্বাচন কমিশন সচিবালয়ের মাধ্যমে সেই সিদ্ধান্তটি জারি ও কার্যকর করা হয়।’

নতুন ভোটারদের নাম নথিবদ্ধকরণ সংক্রান্ত ফর্ম নম্বর ৬ নিয়েও সাফাই দিয়েছে নির্বাচন কমিশন। শীর্ষ আদালতে দায়ের করা হলফনামায় বলা হয়েছে, ‘ফর্ম-৬ এ কোনও রকম সংশোধন করা হয়নি। এই ফর্মে বদল ঘটানোর একমাত্র অধিকার কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত। এসআইআরের জন্য নেওয়া ঘোষণাপত্র সম্পূর্ণ আলাদা নথি।’

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩