গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোনে গেম খেলতে ভালবাসেন? দীর্ঘক্ষণ গেম খেলার সময় ফোন গরম হয়ে যাওয়া, ল্যাগ কিংবা ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার সমস্যা অনেকেরই পরিচিত। এই সমস্ত বিষয়কে মাথায় রেখে ভারতের বাজারে লঞ্চ হল Infinix GT 50 Pro। শক্তিশালী প্রসেসর, 144Hz AMOLED ডিসপ্লে, বড় ব্যাটারি এবং বিশেষ লিকুইড কুলিং প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে সংস্থার এই নতুন গেমিং স্মার্টফোন। শুধু ফোন নয়, গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এর সঙ্গে থাকছে একাধিক বিশেষ অ্যাক্সেসরিজও।

কত টাকায় মিলবে এই ফোন?

Infinix GT 50 Pro-এর 12GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। সংস্থার তরফে Black Abyss এবং Red Blaze এই দুই রংয়ে ফোনটি আনা হয়েছে। লঞ্চের সময় নির্দিষ্ট ব্যাঙ্ক অফার ও অন্যান্য শর্তসাপেক্ষ ছাড়ের সুবিধাও ঘোষণা করা হয়েছে।ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 8400 Ultimate প্রসেসর। এর সঙ্গে রয়েছে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ। ফলে দ্রুত অ্যাপ চালানো, মাল্টিটাস্কিং এবং গ্রাফিক্স-নির্ভর গেম খেলার ক্ষেত্রে ভাল পারফরম্যান্স দেওয়ার লক্ষ্যেই ফোনটি তৈরি করা হয়েছে। Infinix GT 50 Pro-তে রয়েছে 6.78 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে। এর রিফ্রেশ রেট সর্বোচ্চ 144Hz এবং পিক ব্রাইটনেস 4,500 নিটস পর্যন্ত বলে জানিয়েছে সংস্থা।

রয়েছে বিশেষ প্রযুক্তি

এই স্মার্টফোনের অন্যতম আকর্ষণ HydroFlow Liquid Cooling System। ফোনের পিছনের অংশে দৃশ্যমান কুলিং চ্যানেল-সহ এই প্রযুক্তি দীর্ঘক্ষণ গেম খেলার সময় তাপ নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। এর সঙ্গে রয়েছে 7,700 বর্গমিলিমিটারের ভেপার চেম্বার। তবে বাস্তবে তাপমাত্রা কতটা নিয়ন্ত্রণে থাকবে, তা গেম, পরিবেশের তাপমাত্রা এবং ব্যবহারের ধরনের উপর নির্ভর করবে। ফোনটিতে রয়েছে চাপ-সংবেদনশীল GT Trigger 2.0 শোল্ডার বাটন। এই ফোনের সঙ্গে গেমিং অভিজ্ঞতা আরও উন্নত করতে একটি বিশেষ অ্যাক্সেসরি ইকোসিস্টেম আনা হয়েছে। এর মধ্যে রয়েছে GT NX Controller, GT NX Station, GT Cooling Fan cum Charger এবং GT 50 Pro MagSafe Cover। কন্ট্রোলার ব্যবহার করে কনসোলের মতো গেম খেলার অভিজ্ঞতা পাওয়া যেতে পারে।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ, পরে অভিযুক্তের আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

ভাগ্যে শিকে ছিঁড়ল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?