সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রিয়াধে অবস্থিত সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রকের কার্যালয় লক্ষ্য করে এবার ব্যালেস্টিক মিসাইল হামলা চালাল ইরান সমর্থিত  হুথি বিদ্রোহীরা। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেছেন, ‘শত্রু রাষ্ট্র সৌদি আরবের রাজধানী রিয়াধে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রককে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং তা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’ তবে ওই হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা, তা নিয়ে কিছু জানাতে পারেননি হুথিদের সামরিক মুখপাত্র। উল্টোদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকেও কিছু বলা হয়নি। তবে হুথিদের সামরিক মুখপাত্রের দাবির আগে সৌদি আরব জানিয়েছিল যে, হুথিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।’

গত কয়েকদিন ধরেই সৌদি আরব এবং ইয়েমেনে লাগাতার হামলা চালিয়ে চলেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের একাধিক তেল শোধনাগারের পাশাপাশি রাজধানী রিয়াধের কিং খালিদ বিমানবন্দরে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই ক্ষেপনাস্ত্র হামলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক ভারতীয় এবং তিন বাংলাদেশিও রয়েছেন। সৌদি আরবে হুথিদের লাগাতার হামলায় একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা রিয়াধ-জেদ্দা ও দাম্মামের মধ্যে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে প্রচুর মানুষ ফেঁসে গিয়েছেন। হুথিরা ইয়েমেনের সরকারি নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন স্থানেও লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনে অবস্থিত বিমানবন্দর ও প্রেসিডেন্সিয়াল প্যালেস। মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পাঁচজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন। গতকাল সোমবার (১৯ অক্টোবর) ইয়েমেনের শাবওয়া প্রদেশে সামরিক প্রশিক্ষণ শিবিরে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৫৮ জন নিহত হয়েছেন।

গত শনিবার (২৪ অক্টোবর) সৌদির একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছিল হুথিদের বিরুদ্ধে। যদিও লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদি আরবের এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষেপণাস্ত্রগুলি ধ্বংস করে দেয়। তবে আকাশে মিসাইল বিস্ফোরণের পর তার ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে মক্কার কাছে ওয়াদি মুগামাস, জেড্ডার আল-নুজহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিঘে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

করবা চৌথে শুক্রের উদয়, সতর্ক থাকুন ৪ রাশির জাতক-জাতিকারা

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩