করবা চৌথে শুক্রের উদয়, সতর্ক থাকুন ৪ রাশির জাতক-জাতিকারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বামীর দীর্ঘায়ু, সুস্থতা ও দাম্পত্য জীবনের সুখ-শান্তি কামনায় করবা চৌথের উপবাস করেন বহু মহিলা। এই বিশেষ দিনে চাঁদের দর্শন ও পুজোর মধ্য দিয়ে উপবাস ভাঙার রীতি রয়েছে। চলতি বছর ২৯ অক্টোবর, বৃহস্পতিবার পালিত হবে করওয়া চৌথ। তবে উৎসবের আবহের মধ্যেই গ্রহের অবস্থান নিয়ে শুরু হয়েছে জ্যোতিষচর্চা। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, করবা চৌথের দিন শুক্রের উদয় এবং অন্যান্য গ্রহের অবস্থানের প্রভাব কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে পড়তে পারে। বিশেষ করে মেষ, কর্কট, সিংহ, কন্যা ও তুলা এই পাঁচ রাশির ক্ষেত্রে দাম্পত্য সম্পর্ক ও পারিবারিক জীবনে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

শুক্রকে জ্যোতিষশাস্ত্রে প্রেম, সৌন্দর্য ও দাম্পত্য সুখের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই এই গ্রহের অবস্থানকে কেন্দ্র করে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের করবা চৌথকে। কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন এই পাঁচ রাশির জাতক-জাতিকারা? দেখে নিন।

মেষ রাশি

মেষ রাশির সপ্তম ভাবে গ্রহের বিশেষ অবস্থান দাম্পত্য সম্পর্কে মতবিরোধের ইঙ্গিত দিচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয়ে মতের অমিল হতে পারে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর বক্তব্য শোনা এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার পরামর্শ দেওয়া হচ্ছে।

কর্কট রাশি

কর্কট রাশির ক্ষেত্রে পারিবারিক পরিবেশ নিয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে। রাগ বা অতিরিক্ত আবেগের কারণে বাড়িতে অশান্তি তৈরি হতে পারে। ছোটখাটো বিষয়কে বড় করে না দেখে জীবনসঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করা প্রয়োজন।

আরও পড়ুনঃ অল্প উপকরণেই জমে যাবে ভোজ! বানিয়ে ফেলুন চিংড়ি বাটি চচ্চড়ি

সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের অহংকার ও আত্মসম্মানবোধের ক্ষেত্রে ভারসাম্য রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নিজের বক্তব্য প্রতিষ্ঠা করতে গিয়ে সঙ্গীর মতামতকে উপেক্ষা করলে সম্পর্কে দূরত্ব বাড়তে পারে। তাই কথাবার্তায় সংযম রাখা জরুরি।

কন্যা রাশি

কন্যা রাশির ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক ও অর্থব্যয় নিয়ে মতবিরোধের আশঙ্কার কথা বলা হয়েছে। অন্যের ভুল খুঁজে বেড়ানো বা অতিরিক্ত প্রত্যাশা সম্পর্কের উপর চাপ তৈরি করতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের কাজের ব্যস্ততার পাশাপাশি দাম্পত্য জীবনের দিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে। পুরনো কোনও বিষয় নিয়ে আলোচনা করার সময় ধৈর্য রাখা প্রয়োজন। জীবনসঙ্গীর জন্য সময় বের করা এবং শান্তভাবে কথা বললে ভুল বোঝাবুঝি কমতে পারে।

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩