কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কর্মক্ষেত্রে কাজের চাপে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন মানসিক অবসাদে। মনোরোগ বিশেষজ্ঞেরও দ্বারস্থ হয়েছিলেন। তবে তাতে খুব একটা লাভ হয়নি। শেষ পর্যন্ত বহুতল বঅরির জানলা দিয়ে ঝাঁপিয়ে আত্মঘাতী হলেন এক বিজ্ঞানী। নিহতের নাম শরদ কাটিয়ার। তিনি বেঙ্গালুরুর অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে (এডিএ) প্রোগ্রামিং বিভাগে বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন। সংস্থার ‘লাইট কমব্যাট এয়ারক্রাফট’ (এলসিএ) এমকে২ কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন।

মৃত বিজ্ঞানীর পরিবার জানিয়েছে, বেঙ্গালুরুর সিগেহাল্লির একটি আবাসিক কমপ্লেক্সের চারতলায় সপরিবারে বসবাস করতেন এডিএ’র বিজ্ঞানী শরদ কাটিয়ার। গত এক মাসেরও বেশি সময় ধরে কর্মক্ষেত্রে তীব্র চাপের সম্মুখীন হচ্ছিলেন। মাসিক অবসাদে ভুগতে শুরু করেন। অবসাদমুক্ত হতে তিনি একটি বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন, যেখানে তাঁর ‘ডিপ্রেসিভ এপিসোড’ বা বিষণ্নতাজনিত সমস্যার কথা ধরা পড়ে। চিকিৎসা নেওয়া সত্ত্বেও কর্মক্ষেত্রের চাপ কমেনি। গত ২১ অক্টোবর কাটিয়ার মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস (নিমহ্যান্স)-এ যান। পরে বাড়ি ফিরে আসেন। রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আবাসিক ভবনের চতুর্থ ও পঞ্চম তলার মধ্যবর্তী সিঁড়ির ল্যান্ডিংয়ে থাকা জানালা দিয়ে নিচে ঝাঁপ দেন। বিকট শব্দ শুনে আবাসিক ভবনের বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন কাটিয়ার। উদ্ধার করে তাঁকে দ্রুত কে.এস. হাল্লির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘নিহত বিজ্ঞানীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১৯৪ ধারায় একটি ‘অস্বাভাবিক মৃত্যু মামলা’ (আনন্যাচারাল ডেথ রিপোর্ট – ইউডিআর) নথিভুক্ত করা হয়েছে। ২২ অক্টোবর ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্তকারীরা।  কাটিয়ারের স্ত্রী এবং তাঁর বাবা-মায়ের জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।’ তবে কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের বিষয়টি অস্বীকার করেছে কাটিয়ারের কর্মস্থল এডিএ-এর প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক কৃষ্ণা রাজেন্দ্র। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘শরদ কাটিয়ার ‘এলসিএ মার্ক-২’ (LCA Mk2) কর্মসূচিতে জড়িত ছিলেন। কাজের অতিরিক্ত চাপের কথা প্রতিষ্ঠানটিকে আগে জানাননি। শরদ কাটিয়ারের কয়েকজন সহকর্মীর সঙ্গে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে তারা এ বিষয়ে কিছু জানেন না।’

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

করবা চৌথে শুক্রের উদয়, সতর্ক থাকুন ৪ রাশির জাতক-জাতিকারা

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩