‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রোয় যাতায়াতের পথে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের উঠল প্রশ্ন। ভিড়ের মধ্যে এক মহিলার অনুমতি ছাড়াই গোপনে তাঁর ভিডিও তোলার অভিযোগ উঠল এক সহযাত্রীর বিরুদ্ধে। অজান্তে পাশের যুবক ভিডিও বানাচ্ছেন সেটাই ধরে ফেলেন তরুণী। তার পরেই সোজাসুজি প্রশ্ন ছুড়ে দেন  অভিযুক্ত সহযাত্রীর দিকে। বলেন, ‘আমার ভিডিও তুলছিলেন কেন? ফোন আনলক করুন!’ তারপর যা ঘটেছে তাতে চমকে ওঠেন মেট্রোর বাকি যাত্রীরা।

ঘটনাটি বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার। মেট্রোর সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল সমাজমাধ্যমে। তরুণীর অভিযোগ, অভিযুক্ত যুবককে প্রশ্ন করার পর তার ফোন আনলক করার দাবি করতেই সে নিরাপত্তাকর্মীদের সামনে থেকে ফোন নিয়ে পালিয়ে যান। ইনস্টাগ্রামে সৌপিকা নামে পরিচিত ওই নারী একটি ভিডিও শেয়ার করে ঘটনাটির বিবরণ দিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের একটি মেট্রো ট্রেনে এই ঘটনাটি ঘটে।   তিনি অভিযোগ করেন যে, একজন সহযাত্রী গোপনে তার ভিডিও রেকর্ড করছিলেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, মহিলাটি অভিযুক্ত যুবকের মুখোমুখি হয়েছেন এবং তার ফোনটি হাতে নিয়ে তিনি বারবার জিজ্ঞাসা করছেন, ‘আপনি আমার ভিডিও কেন করছিলেন?’ এক পর্যায়ে মেয়েটি তাকে ডিভাইসটি আনলক করতে বলে।

 

View this post on Instagram

 

 

তরুণী ভিডিওতে আরও বলেন, ‘আমি ওর ফোনটা ধরেছিলাম, কিন্তু ও যা করলো, স্টপ আসতেই ও মেট্রো থেকে বেরিয়ে দৌড় দিলো। আমি ওর ফোনটা ধরে নিরাপত্তাকর্মীকে দিয়েছিলাম, কিন্তু ও সেটা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। দয়া করে বেঙ্গালুরুর মানুষজন, এই লোকটাকে, ওর কোম্পানিকে, ওর পরিবারকে খুঁজে বের করুন। আমি মেট্রো স্টেশনে একটি  অভিযোগ দায়ের করেছি। তারা বলেছে ৭ দিনের মধ্যে বিষয়টি খতিয়ে দেখবে।’  ভিডিওটি ভাইরাল হওয়ার পর বেঙ্গালুরু সিটি পুলিশ সমাজমাধ্যমে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত জানতে চায়। পরে পুলিশ জানায়, এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?