ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঁকুড়ার খাতড়ায় ধানক্ষেত থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার। খাতড়া বাজার সংলগ্ন চুয়াকানালি এলাকায় দেহটি উদ্ধার হয়। মৃতার নাম প্রতিমা বাগদী। দুর্গাপুজোর নবমীর দিন পুজোমণ্ডপে খিচুড়ি খেতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। আট দিন পর তাঁর দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী ভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিমা বাগদীর বাড়ি বাঁকুড়ার ইন্দপুর থানার পায়রাচালি গ্রামে। দুর্গাপুজো উপলক্ষে তিনি খাতড়ার রাজাপাড়া এলাকায় ছোট মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। নবমীর দুপুরে এলাকার একটি পুজোমণ্ডপে খিচুড়ি খেতে গিয়েছিলেন বৃদ্ধা। তার পর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও প্রতিমাদেবীর সন্ধান পাননি। শেষ পর্যন্ত খাতড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁরা। কিন্তু তার পরেও বৃদ্ধার কোনও হদিস মেলেনি। মঙ্গলবার সন্ধ্যায় খাতড়া বাজার সংলগ্ন চুয়াকানালি এলাকার একটি ধানখেত থেকে দুর্গন্ধ পান স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। তখনই ধানখেত থেকে উদ্ধার হয় এক বৃদ্ধার পচাগলা দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরে পরিবারের সদস্যরা মৃতাকে শনাক্ত করেন।

আরও পড়ুনঃ দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

বৃদ্ধার জামাই প্রভাস বাগদীর অনুমান করছেন, রাস্তা চিনতে না পেরে হয়তো অন্য দিকে চলে গিয়েছিলেন প্রতিমাদেবী। তবে কী ভাবে তিনি ধানখেতে পৌঁছলেন, মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার