আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিপ্লব চট্টোপাধ্যায় সম্পর্কে এবার মুখ খুললেন লীনা গঙ্গোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধিঃ বিপ্লব চট্টোপাধ্যায় প্রসঙ্গে এবার মুখ খুললেন লীনা গঙ্গোপাধ্যায়। বেশ কিছুদিন আগে বাংলা ধারাবাহিকের গল্প নিয়ে লীনা গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেন বিপ্লব চট্টোপাধ্যায়। ‘ওই মহিলাকে গুলি করে মারা উচিত” এমন মন্তব্য করেন প্রবীণ অভিনেতা। এর পরই উত্তাল হয় বিনোদন জগত। তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করেন ভরত কল, রাহুলসহ অভিনেতারা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরবর্তীকালে বিপ্লব বাবু জানান, উত্তেজনার বশে এমন কথা তিনি বলে ফেলেছেন। যদিও তখন লীনা গঙ্গোপাধ্যায়ের এই বিষয়ে কোনও মন্তব্য শোনা যায়নি।

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন তিনি। এবার এই প্রসঙ্গে লীনা গঙ্গোপাধ্যায় বললেন- বিপ্লব বাবু নিজে আমাকে ফোন করে ধারাবাহিকে কাজের জন্য বলেছিলেন। কাজ পছন্দ না হলে তিনি কাজ চাইলেন কেন?  সঙ্গে তিনি আরও বলেন ‘বিপ্লববাবু সারা জীবন যে ধরণের চরিত্রে অভিনয় করে এসেছেন তাও তো খুব খারাপ। কিন্তু আমি জানি চরিত্রের জন্য বিপ্লববাবু তা মুখোশ পরে করেছেন। সত্যি বলতে বিপ্লববাবুর এই কথায় আমার ভীষণ করুণা হয়েছে। আগামী দিনে তাঁকে দেওয়ার মত কোনও চরিত্র থাকলে নিশ্চয়ই দেবো।” 

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিকল হওয়ায় বারাসতে চরম ভোগান্তির মুখে অভিনেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘বাঘিনী’ সম্বোধন মিমির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ