আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহালয়ার পূণ্যলগ্নে মুখ্যমন্ত্রীর গানের অ্য়ালবাম প্রকাশ হবে আজ

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছরের মতো এবছরও মহালয়ার দিন তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার পুজা সংখ্যা প্রকাশিত হবে। তবে এবারে থাকছে আরও বড় চমক। বুধবার কলকাতার নজরুল মঞ্চে দুপুর তিনটের সময় পত্রিকাটি প্রকাশ হবে, তার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা কয়েকটি গানের সংকলিত অ্যালবাম প্রকাশ পাবে। চমক হল কেবল গানে গলা মেলানো নয়, একেবারে নিজের লেখা ও সুর দেওয়া গানে কণ্ঠ দিয়ে রেকর্ডিং করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ওই অ্যালবামে কয়েকটি গান নচিকেতা চক্রবর্তী ও রাজ্য়ের মন্ত্রী ইন্দ্রনীল সেনের কন্ঠও রয়েছে বলে জানা গিয়েছে।

বাংলায় একটা প্রবাদ আছে, যে রাঁধে, সে চুলও বাঁধে!, আর এই প্রবাদ বাক্যটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। কারণ, তাঁর ছবি আঁকা, কবিতা ও ছড়া লেখা সম্পর্কে সকলেই অবগত। তিনি গানও লিখেছেন, সুর করেছেন। এবার গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই গানের অ্যালবাম প্রকাশিত হচ্ছে মহালয়ায়। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম গানের অ্যালবামের মূল থিম, নারীশক্তি। অ্যালবামের প্রতিটি গানেই ঘুরে-ফিরে এসেছে নারীশক্তির কথা। তিনি বাংলার মা-বোনেদের জন্য একের পর এক জনমুখী প্রকল্প এনে আগেই বুঝিয়ে দিয়েছিলেন বাংলার মহিলাদের প্রথম সারিতে তুলে আনতে তিনি বধ্যপরিকর। তাঁর গানের অ্য়ালবামেও সেটাই উঠে আসবে।

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ