CAA নিয়ে নীরব মোদি, ক্ষোভে ফুঁসছেন মতুয়ারা

মঙ্গলবার মতুয়া মহা ধর্মমেলা উপলক্ষে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। মতুয়ারা আশায় ছিলেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নির্দিষ্ট কোনও ঘোষণা করবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরনগর: মতুয়া সম্প্রদায়ের মন পেতে লোকসভা ভোটের আগে নাগরিকত্ব সংশোধনী আইন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি শীর্ষ নেতৃত্ব। কিন্তু সেই প্রতিশ্রুতি খাতায়-কলমেই থেকে গিয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন কবে চালু হবে, তা নিয়ে কোনও সদুত্তর মিলছে না কেন্দ্রের শাসকদলের শীর্ষ নেতাদের কাছ থেকে। আর তাতেই ক্ষুব্ধ মতুয়া সম্প্রদায়।

মঙ্গলবার মতুয়া মহা ধর্মমেলা উপলক্ষে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। মতুয়ারা আশায় ছিলেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নির্দিষ্ট কোনও ঘোষণা করবেন তিনি। কিন্তু হিংসা, বাংলাদেশের ওড়াকান্দিতে তাঁর যাওয়ার স্মৃতিচারণ থেকে অনেক কিছুই বলেছেন। কিন্তু নীরব থেকেছেন সিএএ নিয়ে। আর তাতেই আশাহত হয়ে পড়েছেন মতুয়ারা। বুধবার মহা ধর্মমেলায় যোগ দিতে আসা মতুয়াদের অনেকেই ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্ন ছুঁড়েছেন, ‘লোকসভা ভোট গেল, বিধানসভা ভোট গেল। নাগরিকত্ব দেওয়ার বিষয়টি নাকের ডগায় মুলোর মতো ঝুলিয়ে রাখা হচ্ছে। বিজেপি নেতারা যদি মনে করেন, নাগরিকত্বের প্রলোভন দেখিয়ে এভাবে বার বার মতুয়াদের ভোট কব্জা করবেন, তাহলে ভুল করছেন। পুরভোটে যা দেখেছেন তা ট্রেলার। পঞ্চায়েত ও পরের লোকসভা ভোটে মতুয়ারা নিজেদের ক্ষমতা দেখিয়ে দেবেন।’

নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর নিয়ে নীরব থাকায় মোদির উপরে যেমন চটেছেন মতুয়ারা, তেমনই খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করায় অনেকেই আপ্লুত। বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুরের কথায়, ‘হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে মুখ্যমন্ত্রী রাজ্যে সরকারি ছুটির ঘোষণা করেছেন। তার জন্য ওনাকে মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপ্লুত এবং কৃতজ্ঞ।’

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার