দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারত যা কিনতে চায় তাই দিতে প্রস্তুত, মার্কিন চাপ উড়িয়ে বার্তা রুশ বিদেশমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধিঃ ‘আমাদের কাছ থেকে ভারত যে কোনও পণ্য কিনতে পারে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর চাপ আরও বাড়িয়ে শুক্রবার ভারতকে এই বার্তা দিল রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরব। দুদিনের সফরে বৃহস্পতিবার রাতেই ভারতে এসেছেন তিনি। এরপর শুক্রবার সকালে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকও হয়েছে তাঁর। এরপরেই মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ বাড়িয়ে ভারতকে বার্তা দিয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী বলেন, ‘ভারত আমাদের কাছ থেকে যে কোনও পণ্য কিনতে চাইলে আমরা ভারতকে সরবরাহ করতে প্রস্তুত। আমরা সেই বিষয়ে আলোচনার জন্যও প্রস্তুত।’

উল্লেখ্য, ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করেই সাংবাদিকদের মুখোমুখি হন রাশিয়ার বিদেশমন্ত্রী। সেই সময়ে তাঁকে ভারত-রাশিয়ার মধ্যেকার সম্পর্ক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি ফের বলেন, ‘ভারত এবং রাশিয়ার মধ্যে বরাবরই ভালো সম্পর্ক।’ প্রসঙ্গত এদিন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরব ইউক্রেন-রাশিয়া সংঘাত প্রসঙ্গে ভারতের অবস্থানেরও প্রশংসা করেছেন। এরপর সাংবাদিকরা তাঁকে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমান সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কোনও চাপই যে আমাদের অংশীদারিত্বে প্রভাব ফেলবে না, সেই ব্যাপারে আমার কোন সন্দেহই নেই। আমেরিকা অন্যদেরকে তাদের দেখানো রাজনৈতিক পথ অনুসরণ করতে বাধ্য করছে।’ 

এদিন রাশিয়ার বিদেশমন্ত্রীকে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়েও প্রশ্ন করা হয়। গত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযানের নামে যে যুদ্ধ চলছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সেই প্রসঙ্গে এদিন ল্যাভরব বলেন, ‘আপনারা যেটাকে যুদ্ধ বলছেন, আমাদের চোখে সেটা কোনও যুদ্ধই নয়। এটা হল একটা বিশেষ সামরিক অভিযান, যা ইউক্রেনের সামরিক পরিকাঠামোর ওপরেই শুধুমাত্র আঘাত করছে, যাতে কিয়েভ সরকার রাশিয়ার জন্য কোনও বিপদে পরিণত না হয়।’ 

উল্লেখ্য, রাশিয়ার বিদেশমন্ত্রী যখন ভারতে এসেছেন সেই সময়ে ভারতে উপস্থিত রয়েছেন মার্কিন জাতীয় উপদেষ্টা দিলিপ সিংহ। অন্যদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে যখন ইউরোপের অধিকাংশ দেশ এবং আমেরিকার কাছে কার্যত কোণঠাসা রাশিয়া ঠিক সেই সময়েই রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনার পরিকল্পনা করছে ভারত, এই বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখেনি মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই একাধিকবার ভারতের এই পদক্ষেপের বিরোধিতা করতে দেখা গিয়েছে তাঁকে। এমন পরিস্থিতিতে দুই দেশের এমন শীর্ষস্থানীয় প্রতিনিধিদের একই সঙ্গে ভারত সফরে আসায় কোনদিকে যাবে এই তিন দেশের সম্পর্কের সমীকরণ এখন সেটাই দেখার। 

Published by:

Share Link:

More Releted News:

জোর ধাক্কা খেল Paytm, পেমেন্টস ব্যাঙ্ক লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ