পুত্রসন্তানের মা হলেন কমেডি কুইন ভারতী সিং

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খুশির খবর দিলেন ভারতী-হর্ষ। কমেডি স্টারের বাড়িতে এল নতুন সদস্য। পুত্র সন্তানের মা হলেন কমেডি কুইন ভারতী সিং।  

বিগত কয়েক মাস ধরেই কমেডিয়ান তথা সঞ্চালিকা ভারতী সিংয়ের প্রেগন্যান্সি নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত ছিলেন তাঁর ভক্তরা। লকডাউনের সময়ে থেকেই ভক্তদের একের পর এক খবর দিয়েছেন ভারতী। প্রথমে ওজন কমিয়ে নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার খবর, আর তারপরেই বাড়িতে নতুন অতিথি আসার খবর। কিন্তু মা হতে যাচ্ছেন জেনেও নিজের কাজ থেকে কিন্তু ছুটি নেননি ভারতী। গর্ভাবস্থাতেও তাঁকে দেখা গিয়েছে একাধিক রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার ভূমিকায়। তিনিই দেশের প্রথম সঞ্চালিকা যিনি গর্ভবতী অবস্থাতেও বিভিন্ন শোয়ের সঞ্চালিকার দায়িত্ব সামলেছেন।  

কিন্তু সাম্প্রতিককালে ভারতীর সন্তান প্রসব নিয়ে একাধিক ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোনও কোনও সংবাদমাধ্যম দাবি করে যে, ভারতী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কাউকে আবার বলতে শোনা যায় যে, ভারতী যমজ সন্তানের মা হয়েছেন। কিন্তু এই সমস্ত গুজবে জল ঢালেন ভারতী নিজেই। স্মস্পতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে ভারতী জানান, ‘আমি এখনও কাজ করছি, শুটের ফাঁকে কিছুটা সময় পেয়ে এই ভিডিও পোস্ট করছি। তার মানে এটাই যে আমাকে বা আমার সন্তানকে নিয়ে যা খবর রটেছে পুরোটাই গুজব।’ 

কিন্তু রবিবার ভারতীর স্বামী হর্ষ নিজেই এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এদিন হর্ষ নিজের ইন্সটা হ্যান্ডেলে তাঁর এবং ভারতীর একটি বেবিশুটের ছবি পোস্ট করেন, যেখানে লেখা রয়েছে, ‘ইটস অ্যা বয়’ অর্থাৎ আমাদের ছেলে হয়েছে।’ ছবিতে দুজনকেই সাদা পোশাক পড়ে থাকতে দেখা গিয়েছে এবং ভারতীর হাতে রয়েছে একটি ঝুড়ি। 

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

প্রথম ডেটে ১ লক্ষ খরচ, প্রেমের প্রস্তাব নাকচ করতেই টাকা ফেরত চাইল যুবক, মহিলার স্ক্রিনশট ভাইরাল

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের

মালদায় বিজেপি বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু, খামার থেকে উদ্ধার মৃতদেহ

অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে

অমিতাভের সঙ্গে দেখা করতে ব্যারিকেড ভাঙল ভক্তরা, তরুণীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার বিগ বি-র

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…