‘কবীর সিং’ খ্যাত পরিচালকের ছবিতে প্রভাস! মুক্তি পাবে গোটা এশিয়ায়

সন্দীপ ভেঙ্গা রেড্ডি আপাতত রণবীর কাপুরের সঙ্গে 'অ্যানিমাল' ছবির কাজ শেষ করেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৫ তম ছবির কাজ ঘোষণা করলেন প্রভাস। ‘সাহো’ ছবির জন্য হাতে কোনও নতুন প্রজেক্ট নেননি প্রভাস। ‘বাহুবলি’ ব্যাপক সফলতার পর প্রভাসের দর গোটা ভারতেই বেড়েছে। চলচ্চিত্র নির্মাতারা কিংবা প্রযোজকেরা প্রভাসকেই হিরো হিসেবে নিজেদের ছবিতে চাইছেন। কিন্তু আপনা থেকেই প্রভাস একাধিক ছবির কাজ হাতে নেননি। কিন্তু ‘সাহো’র পর বিগত একবছরে প্রায় একাধিক ছবির কাজের কথা ঘোষণা করেছেন এই তেলেগু তারকা। যার মধ্যে নতুন সংযোজন হল ‘স্পিরিট’। তেলেগুতে ‘অর্জুন রেড্ডি’ তথা হিন্দিতে ‘কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দীপ ভেঙ্গা রেড্ডি’র সঙ্গেই জুটি বাঁধছেন ‘বাহুবলি’ খ্যাত তারকা প্রভাস। এটা প্রভাসের ২৫ তম ছবি। যার প্রযোজনা করছেন টি-সিরিজের মালিক ভূষণ কুমার ও ভদ্রকালি পিকচার্স।

সূত্রের খবর, শুধুই প্যান ইন্ডিয়া নয়, প্রভাসের এই ছবি একাধিক বিদেশি ভাষাতেও মুক্তি পাবে। চাইনিজ, জাপানিস ও কোরিয়ান ভাষাতে মুক্তি পাবে ‘স্পিরিট’। অর্থাৎ বলাই যায় প্রভাসের আগামী ছবি প্যান এশিয়া মুক্তির কথা ভেবেই শ্যুট করা হচ্ছে। টি-সিরিজের সঙ্গে এই চার নম্বর ছবির কাজ প্রভাসের। এই ছবি প্রসঙ্গে প্রভাস জানিয়েছেন, ‘এটা আমার ২৫ নম্বর ছবি, খুবই ভালো লাগছে। স্পিরিটের গল্প আমার ফ্যানেদের খুবই ভালো লাগবে। ভূষণ কুমার অন্যতম সেরা প্রযোজক, ভালো লাগছে ওনার সঙ্গে এতগুলো কাজ করে। সন্দীপ খুব বড় মাপের পরিচালক।’

প্রভাসের হাতে রয়েছে একাধিক ছবির কাজ। ওম রাউতের সঙ্গে ‘আদিপুরুষ’, ‘রাধেশ্যাম’, নাগ অশ্বিনীর ‘প্রজেক্ট কে’ ও শ্রুতি হাসানের সঙ্গে ‘শালার’। একাধিক ছবিতে বড় বড় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই তেলেগু স্টার। সন্দীপ ভেঙ্গা রেড্ডি আপাতত রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমাল’ ছবির কাজ শেষ করেছেন।

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার