জেলায় নয় উপনির্বাচনে সংশ্লিষ্ট বিধানসভায় জারি আদর্শ আচরণ বিধি, জানাল কমিশন

তাই জেলাজুড়ে আদর্শ আচরণবিধি না লাগু করে বিধানসভা ভিত্তিক এই বিধি লাগু করে বিশেষ বার্তা দিয়েছে কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি:  উপনির্বাচনের বিধিনিষেধের ক্ষেত্রে কিছুটা শিথিলতা আনল নির্বাচন কমিশন। আগে নির্বাচন হলে কিংবা যে কোনও সাধারণ নির্বাচনে গোটা রাজ্য কিংবা জেলাজুড়ে লাগু হয়ে যেত আদর্শ আচরণ বিধি। সেইমতোই নানা বিধিনিষেধের মধ্যে কাজ করতে হত প্রশাসনকে। কিছুটা হলেও প্রভাব পড়ত স্বাভাবিক জনজীবনে। তাই এবার পশ্চিমবঙ্গের আসন্ন চার বিধানসভার উপনির্বাচনে জেলাজুড়ে মোডেল কোড অফ কনডাক্ট অর্থাৎ আদর্শ আচরণ বিধি তুলে নিল জাতীয় নির্বাচন কমিশন।

সেই মর্মে বৃহস্পতিবার একটি নির্দেশিকা জারি করেছে কমিশন। শুধুমাত্র চার বিধানসভা এলাকাতেই থাকবে আদর্শ আচরণবিধি অর্থাৎ মোডেল কোড অফ কনডাক্ট। আগামী ৩০ অক্টোবর কোচবিহারের দিনহাটা, উত্তর ২৪ পরগনার খড়দা, নদিয়ার শান্তিপুর ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা আসনে উপনির্বাচন হবে। তৃণমূলের তরফে প্রচারের পাশাপাশি কিছু প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। পিছিয়ে থাকলেও প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। শুধুমাত্র ভোটে লড়ছি এই কথাই জানিয়েছে কংগ্রেস। তারা শান্তিপুর ছাড়া বাকি আসন বামেদের জন্য ছেড়েছেন। বিশেষজ্ঞদের মতে আগামী সপ্তাহেই শুরু হয়ে যাচ্ছে পুজো মরশুম। তাই জেলাজুড়ে আদর্শ আচরণবিধি না লাগু করে বিধানসভা ভিত্তিক এই বিধি লাগু করে বিশেষ বার্তা দিয়েছে কমিশন।

গোসাবা ও খড়দা আসনে তৃণমূলের দুই বিধায়কের মৃত্যুর জন্য পুনরায় নির্বাচন করতে হয়েছে। বাকি দুই উপনির্বাচন হচ্ছে বিজেপির নির্বুদ্ধিতার জন্য। শান্তিপুর আসনে প্রার্থী হয়েছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও দিনহাটায় প্রার্থী হয়েছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। দু’জনেই সাংসদ পদ বাঁচানোর জন্য বিধায়ক পদ ছাড়ায় ফের নির্বাচন করাতে হচ্ছে।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ