দেশে করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতি, একদিনে মৃত ছয়

861 people are infected by corona virus last 24 hours in India

Share:

নয়াদিল্লি, নিজস্ব প্রতিনিধি:  ধীরে ধীরে করোনায় আক্রান্তের সংখ্যা কমছে। সপ্তাহের প্রথম দিনেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। তার সঙ্গে উল্লেখযোগ্যভাবে কমেছে করোনায় মৃতের সংখ্যা। সোমবার করোনায় মৃত্যু হয়েছে ছয় জনের।গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজারের কম আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ছয় জনের। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯২৯জন।

করোনায় মৃত্যুর সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমল। রবিবার যেখানে করোনায় মৃত্যুর সংখ্যা শতাধিক ছিল। সেখানে সোমবার করোনায় মাত্র ছয় জনের মৃত্যু হয়েছে। রবিবারের থেকে সোমবারেও করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় খানিকটা কমেছে। রবিবার যেখানে এক হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন, সোমবার সেই সংখ্যাটা হল ৮৬১ জন।

দেশে করোনায় এখনও পর্যন্ত ৫,২১, ৬৯১ জন মারা গিয়েছে। দেশে দ্রুত অ্যাকটিভ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। বর্তমানে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১১ হাজার ৫৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪,২৫,০৩, ৩৮৩ জন। দেশে শতকরা সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর