চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের দেশে দৈনিক করোনা সংক্রমণ হাজারের নীচে, বাড়ল মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  পর পর দুই দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৯৬ জন। তবে গত কালের তুলনায় মৃতের সংখ্যা খানিকটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ১৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে এখনও করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ১০,৮৮৯ জন। সক্রিয় রোগীর হার ০.০৩ শতাংশ। ভারতে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৯৪৬ জন করোনা মুক্ত হয়েছেন। দেশে করোনা সংক্রমণের হার এক শতাংশের নীচে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণের হার ০.২ শতাংশ। দেশে গত এক সপ্তাহে করোনা সংক্রমণের হার ০.২৪ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৯.৪৫ কোটি করোনার পরীক্ষা হয়েছে।

দেশে করোনা সংক্রমণের নিয়ন্ত্রণের পাশাপাশি করোনার টিকার বুস্টার ডোজের জোর দেওয়া হয়েছে। সোমবার থেকে বেসরকারি হাসপাতালগুলোতে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। পাশাপাশি করোনার টিকার দাম অনেকটাই কমানো হয়েছে। ১৮ বছরের নীচে করোনা টিকা করণও শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন কোনও ভেরিয়েন্টের দেশে প্রাদুর্ভাব না ঘটানো অবধি করোনা নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ