Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শান্তিনিকেতনে গণধর্ষণে ঘটনাস্থলে পুলিশের এডিজি, আইজি, আঁকা হচ্ছে স্কেচ

শান্তিনিকেতনে নাবালিকা গণধর্ষণের ঘটনাস্থল খতিয়ে দেখেন রাজ্য পুলিশের এডিজি সঞ্জয় সিং, আইজি ভরতলাল মিনা, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী।

Share:

নিজস্ব প্রতিনিধি: শান্তিনিকেতনে নাবালিকা গণধর্ষণের ঘটনায় তদন্তে নেমে ঘটনাস্থলে পৌঁছলেন পুলিশ কর্তারা। গোটা ঘটনাস্থল খতিয়ে দেখেন রাজ্য পুলিশের এডিজি সঞ্জয় সিং, আইজি ভরতলাল মিনা, বীরভূম পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা৷ ঘটনায় জড়িতদের স্কেচ আঁকা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

বৃহস্পতিবার রাতে শান্তিনিকেতনে মেলা থেকে তুলে নিয়ে গিয়ে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদিবাসী ওই নাবালিকা বৃহস্পতিবার রাতে আসে চরক পুজো দেখতে। চড়কের মেলা থেকে তাকে  তুলে নিয়ে গিয়ে নদীর ধারে পাঁচজন গণধর্ষণ করে। বীরভূম জেলার শান্তিনিকেতন থানার বড়োডাঙা গ্রামে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, ওই রাতে মায়ের সঙ্গে চড়কের মেলায় গিয়েছিল নাবালিকা। মেলায় এক বন্ধুর সঙ্গে দেখা হলে দু’জন গল্প করছিল মেলার মাঠে। সে সময় আচমকা পাঁচ জনের একটি দল সেখানে আসে। এর পর ছেলেটিকে মারধর করে মেয়েটিকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তাকে নিয়ে নদীর ফাঁকা চরে চলে যায় তারা। এর পর সেখানে মেয়েটিকে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ। এর পর খবর পেয়েই তদন্তে গ্রামে যান অতিরিক্ত জেলা পুলিশ সুপার ও বোলপুরের এসডিপিও-র নেতৃত্বে পুলিশ৷

পুলিশ সুত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার বন্ধুর বয়ান অনুযায়ী অভিযুক্তদের স্কেচ তৈরি করাচ্ছে তদন্তকারীরা। নির্যাতিতা আদিবাসী নাবালিকার বন্ধুর সঙ্গেও কথা বলে পুলিশ। শুক্রবার গণধর্ষণের ঘটনাস্থল ঘুরে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, ‘আমরা ঘটনাস্থল ঘুরে দেখলাম। স্কেচ করে আইডেন্টিফাই করা হচ্ছে৷ ভিক্টিম ভালো আছে৷’

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি