সিএএ ইস্যুতে কেন্দ্রের ওপর চাপ বাড়ালেন মতুয়া বিধায়ক

প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, সিএএ লাগু করতে দেওয়া হবে না। আগেও এই নিয়ে বিরোধিতা ছিল। এখনও বিরোধিতাই আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিএএ (CAA) ইস্যুতে আবারও কেন্দ্রের বিরুদ্ধে চাপ বাড়ালেন বিজেপি বিধায়ক (MLA) অসীম সরকার। হরিণঘাটার বিধায়ক নিজের এলাকায় এক সভায় এসে বলেন, সিএএ চালু করতেই হবে। কেন্দ্রীয় সরকার সিএএ চালু করার কথা বলেছিল। অথচ তা এখনও হয়নি। মতুয়া সম্প্রদায় বিশ্বাস করে ভোট দিয়েছিল বিজেপিকে। এই আইন চালু না হলে পথে নামার হুমকিও দেন বিধায়ক।

হরিণঘাটায় মতুয়া সম্প্রদায়ের এক ধর্মসভায় এসেছিলেন বিধায়ক অসীম সরকার। সেখানে তিনি বলেন, কেন্দ্র সরকার আশ্বাস দিলেও এখনও সিএএ লাগু হল না। মতুয়ারা বিশ্বাস করে ভোট দিয়েছিল বিজেপিকে। পদ্ম শিবিরের হাতে তুলে দিয়েছিল ১৮ টি আসন। অথচ কেন্দ্রীয় সরকার এখনও প্রত্তিশ্রুতি পালন করেনি। বলেন, শীঘ্রই সিএএ লাগু করতে হবে। না হলে পথে নামবে মতুয়ারা। দাবি আদায় করতে রাস্তাকেই বেছে নেমে সম্প্রদায়। মতুয়াদের বিশ্বাস রাখতে হবে বলেও দাবি করেন তিনি। বলেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকল মতুয়াই একদিন একসঙ্গে পথে নামতে পারে দাবি আদায়ের জন্য। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, সিএএ লাগু হবেই।

অন্যদিকে প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, সিএএ লাগু করতে দেওয়া হবে না। আগেও এই নিয়ে বিরোধিতা ছিল। এখনও বিরোধিতাই আছে। মতুয়া সম্প্রদায় ভারতবর্ষের মধ্যে আগেও ছিল। এখনও তাঁরা ভারতেরই নাগরিক। প্রসঙ্গত, বিজেপির সিএএ ইস্যুতে তৃণমূল- বাম- কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলই বিরোধী অবস্থান নিয়েছে। সিএএ- এর বিরুদ্ধে সুর চড়িয়েছে ভারতের অধিকাংশ নাগরিক। তাই এই আইন কার্যকর করা থেকে পিছু হঠেছিল বিজেপি।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩