Loading live market data...
Loading active stocks...
Connecting...

ইফতার খেয়ে অসুস্থ প্রায় ১০০, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

ইফতারের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন গ্রামবাসীদের প্রায় একশো জন। ইফতার খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েন অংশগ্রহণকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রমজান মাসে বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় ইফতার পার্টি। এবার সেই ইফতার পার্টিতে ইফতার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় একশো জন, এমনই অভিযোগ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের সমাসপুর এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের সমাসপুর এলাকায় মঙ্গলবার এক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক ব্যক্তি  সেই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। অভিযোগ, এর পর ইফতারের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন গ্রামবাসীদের প্রায় একশো জন। ইফতার খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েন অংশগ্রহণকারীরা। খবর পৌঁছয় স্থানীয় প্রশাসনের আধিকারিকদের কাছে। তড়িঘড়ি অসুস্থদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের তৎপরতায় ঘটনাস্থলে পাঠানো হয় মেডিকেল টিম। অসুস্থ ব্যক্তিদের মধ্যে প্রায় কুড়ি জনকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সমাসপুর গ্রামে প্রায় ৮০ জনের মতো গুরুতর অসুস্থ বলে জানা গিয়েছে। তাদের জন্য রশিদপুর গ্রামীণ হাসপাতাল এর পক্ষ থেকে গ্রামে পাঠানো হয়েছে মেডিকেল টিম। ইফতার পার্টির খাবার খেয়ে গ্রামবাসীদের অসুস্থ হয়ে পড়ার খবর শুনে এলাকায় যান স্থানীয় বিডিও এবং এসডিও। অসুস্থদের সঙ্গে কথা বলতে গ্রামে পৌঁছন বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি। গ্রামে গিয়ে অসুস্থদের স্বাস্থ্যের খবর নেন প্রশাসনিক আধিকারিকরা। একইসঙ্গে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন তাঁরা। এই ঘটনায় প্রসাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয় এলাকাবাসীকে।

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

ব্যাটারদের দাপটে পিছিয়ে পড়ছেন টি-টোয়েন্টি বোলাররা? বড় মন্তব্য দ্রাবিড়ের

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের