সাইকেল আরোহীদের ধাক্কা মেরে নয়ানজুলিতে অ্যাম্বুল্যান্স, মৃত ১

নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকজন সাইকেল আরোহীকে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ল অ্যাম্বুল্যান্স।  এই ঘটনায় মৃত্যু হয়েছে ১ ব্যক্তির। আহত হয়েছেন ৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকজন সাইকেল আরোহীকে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ল অ্যাম্বুল্যান্স(Ambulance)।  এই ঘটনায় মৃত্যু হয়েছে ১ ব্যক্তির। আহত হয়েছেন ৩ জন। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার রোডে ১১৭ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সাত সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক অ্যাম্বুল্যান্স চালক। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার দিক থেকে একটি ফাঁকা অ্যাম্বুল্যান্স ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল। দোস্তিপুর মোড়ের কাছে এসে অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েকজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এর পর নেমে যায় রাস্তার পাশের নয়ানজুলিতে। ঘাতক অ্যাম্বুল্যান্সটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। ওই চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। এই ঘটনার খবর দেওয়া হয় ফলতা থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজন সরিষা হাসপাতাল ও দুজন ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহত তিন ব্যক্তির মধ্যে দুজনের নাম পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাদের নাম প্রীতম বায়েন ও তুষারকান্তি মণ্ডল।  দুজনেই ফলতার বোয়ারিয়ার বাসিন্দা। প্রতিদিনের মতো এদিন সকালে কাজে যোগ দিতে যাচ্ছিলেন ফলতার এক সংস্থায়। যাওয়ার পথে রাস্তায় ঘটে এমন ঘটনা। তবে মৃত যুবকের পরিচয় জানা যায়নি এখনও।

অন্যদিকে পলাতক অ্যাম্বুল্যান্স চালকের খোঁজ শুরু করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। একইসঙ্গে অতিরিক্ত দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। যার জেরে ঘটে এই ঘটনা। যদিও চালক মদ্যপ ছিল কি না, সেই বিষয়ে পুলিশ কিছু জনায়নি।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?