বন্যার মন জিতল ইস্তানবুলের আইসক্রিম

ইস্তানবুলে বেড়াতে গিয়েছেন সকলের প্রিয় বন্যাদি। আর সেখানেই আইসক্রিমের একটি স্টলে আইসক্রিম কিনতে দেখা গেল তাঁকে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গানের টানে তিনি ছুটে যান দেশ থেকে বিদেশ। তিনি দুই বাংলার জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা বন্যা চৌধুরী। আবারও বিদেশ যাত্রায় তিনি। ইস্তানবুলে বেড়াতে গিয়েছেন সকলের প্রিয় বন্যাদি। আর সেখানেই আইসক্রিমের একটি স্টলে আইসক্রিম কিনতে দেখা গেল তাঁকে। 

সত্যিই তো আট থেকে আশি আইসক্রিম খেতে কে না ভালোবাসেন? কিন্তু কণ্ঠশিল্পীদের জন্য সেই ইচ্ছা জলাঞ্জলী দিতে হয় বৈকি। তবে এবার বেড়াতে গিয়ে সেই সাধ মিটিয়ে নিলেন শিল্পী। শুধু তাই নয় বলে রাখা ভালো এই মজাদার আইসক্রিমের স্টল কিন্তু বেশ প্রচলিত এবং মজাদার। ক্রেতার পছন্দের আইসক্রিম পরিবেশন করার আগে নানারকমভাবে তা এমন ঘোরান যে ক্রেতা তার নাগাল পায়না। মজার এই ঘটনা ঘটল শিল্পীর সঙ্গেও। আর তাতেই রীতিমত হেসে কুটোপাটি রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা বন্যা চৌধুরী। সেই ভিডিওটি নিজের ইউটিউব চ্যানেলে আপলোডও করেছেন তিনি। 

বাংলাদেশে জন্ম হলেও রবীন্দ্রনাথকে আধার করে জীবনে নতুন মোড় আনতে তিনি এসেছিলেন এই বাংলাতেই তারপর বোলপুরের শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাঁর গানের শিক্ষালাভ। তারপর থেকে দুই বাংলাতেই তাঁর নিত্য যাতায়াত। শান্তিনিকেতন তাঁর দ্বিতীয় বাড়ি। গত বছর শেষের দিকে কলকাতার মানুষ বুঁদ হয়েছেন তাঁর কন্ঠে, মাধুর্যে। 

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে হুগলি থেকে গ্রেফতার বোলপুরের হারু

দুর্বল উজবেকিস্তানকে ৩-১ গোলে হারাল কলম্বিয়া

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

রাজ্যসভার তিন আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!