দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নয়া ভূমিকায় এবার নচিকেতা, আসছে ‘খুলে বলুন’

নিজস্ব প্রতিনিধি: নচিকেতা এবার অন্য বেশে! কি করে? নিশ্চয়ই কোনো কারণ আছে। বাংলা সঙ্গীত জগতের একজন কিংবদন্তি গায়ক নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। তাঁর রচিত গানগুলিতে মানুষের জীবনধারা এবং সামাজিক দিকগুলি বেশি প্রাধান্য পায়। যা কিনা, সাধারণ মানুষ সাদরে গ্রহণ করেন। তিনি নিজেই সুর বাঁধেন গানে, তাঁর কন্ঠের জাদুতে মুগ্ধ আপামর বাঙালি।

এবার তিনি সম্পূর্ণ অন্য ভূমিকায় আসতে চলেছেন, সান বাংলার পর্দায়। নতুন রিয়েলিটি শো ‘খুলে বলুন’ এর সঞ্চালকের ভূমিকায় থাকবেন নচিকেতা। বর্তমানে ধারাবাহিকগুলির পাশাপাশি রিয়ালিটি শো-গুলিরও চাহিদা তুঙ্গে। বিশেষ করে এই রিয়্যালিটি শোগুলির সঞ্চালকের ভূমিকায় যারা থাকেন, বলা চলে তাঁদেরই অসাধারণ সঞ্চালনার জেরে দর্শক টেলিভিশনের পর্দায় তাকিয়ে থাকেন। সঙ্গে তো আছেই নন-ফিকশন শো-এর জনপ্রিয়তা। যেমন ধরুন, ‘দাদাগিরি’, ‘দিদি নং ১’, ‘ইস্মার্ট জোড়ি’, ‘আপনি কি বলেন’।

 

View this post on Instagram

 

A post shared by Sun Bangla (@sunbanglaofficial)

এবার সান বাংলা নিয়ে এল নতুন রিয়ালিটি শো ‘খুলে বলুন’। আর এই রিয়ালিটি শো-এরই সঞ্চালনার দায়িত্বে রয়েছেন নচিকেতা। ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে এই শো-এর প্রোমো। যেখানে দেখানো হয়েছে, ‘আপনার শহরে এসে আপনার মনের কথা শুনবেন নচিকেতা।’ বিশেষত, আপনার চারিপাশে যা ঘটছে, সেইসব নিয়েই নানা আলোচনার জায়গা ‘খুলে বলুন’-এর মঞ্চ। আর এতেই রয়েছে বিশেষ চমক, মঞ্চে এসে নয়, এই বিখ্যাত গায়কই রাজ্যের বিভিন্ন এলাকায় মানুষের কাছে সরাসরি পৌঁছে যাবেন রাজ্যের বিভিন্ন মানুষের দরবারে, তাঁদের মতামত শুনবেন। আগামী ২৪ শে এপ্রিল থেকে সান বাংলার পর্দায় শুরু হচ্ছে, এই নতুন নন ফিকশন শো-এর শ্যুটিং।

Published by:

Share Link:

More Releted News:

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ