মন্দিরে গিয়ে জুতো চুরি বিধায়কের, খালি পায়েই হেঁটে ফিরলেন গাড়িতে

ঠিপুরী গ্রামে সতী মেলার উদ্বোধন করতে গিয়েছিলেন আগ্রার ফতেহাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ছোটে লাল বর্মা।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: মন্দিরের বাইরে জুতো খুলে রেখে ভিতরে ঢুকেছিলেন দেব দর্শনে। ফিরে এসে দেখলেন জুতো উধাও। কী আর করবেন? শেষ পর্যন্ত মন্দির থেকে খালি পায়ে হেঁটেই গাড়ি অবধি ফিরলেন ফতেহাবাদের বিজেপি বিধায়ক ছোটে লাল বর্মা। আর বিধায়কের খালি পায়ে হাঁটার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিধায়কের জুতো চুরির পাণ্ডাকে এখনও পর্যন্ত পাকড়াও করা যায়। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি ছোটে লাল বর্মা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঠিপুরী গ্রামে সতী মেলার উদ্বোধন করতে গিয়েছিলেন আগ্রার ফতেহাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ছোটে লাল বর্মা। মেলা উদ্বোধনের পরে অনুগামীদের নিয়ে মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। দেব দর্শনে যাওয়ার আগে মন্দিরের বাইরে খুলে রেখে গিয়েছিলেন জুতো। পুজো দিয়ে ফিরে এসে দেখেন মন্দিরের বাইরে জুতো নেই। প্রকাশ্য দিবালোকে হাজার-হাজার লোকের মাঝখান থেকে বিধায়কের জুতো কীভাবে গায়েব হয়ে গেল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। বিধায়কের জুতো খুঁজে বের করতে আসরে নামেন স্থানীয় বিজেপি নেতা-কর্মী ও পুলিশ কর্মীরা। কিন্তু তন্নতন্ন করে খোঁজাখুঁজির পরেও জুতোর হদিশ না পাওয়ার পরে হাল ছেড়ে দিয়ে মন্দির থেকে গাড়ি পর্যন্ত খালি পায়েই পৌঁছন স্থানীয় বিধায়ক।

স্থানীয় বিধায়ককে খালি পায়ে হেঁটে যেতে দেখে অনেকেই মজা পেয়েছেন। যদিও দিন-দুপুরে জুতো চুরির বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি বিজেপি বিধায়ক ছোটে লাল বর্মা। তাঁর কথায়, ‘যাঁর জুতো নেই, তিনিই হয়তো বা জুতো নিয়ে গিয়েছেন। কীই আর করা যাব?’

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?