কলকাতার বুকে ৬টি নতুন রুটে পিপিপি মডেলে চলবে ই-বাস

পিপিপি মডেলে কলকাতার বুকে ৬টি নতুন রুটে ই-বাস পরিষেবা শুরু করা হবে। মনে করা হচ্ছে আগামী মে মাস থেকেই সেই পরিষেবা শুরু হয়ে যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) বুকে দূষণ কমাতে রাজ্য সরকার(State Government) কয়েক বছর আগে থেকেই ইলেকট্রনিক বাস বা ই-বাস(E-Bus) চালানো শুরু করে দিয়েছে। দেশের মধ্যে এখন কলকাতা শহরেই সব থেকে বেশি ই-বাস চলে। এই কারণে তা বিশ্বজুড়ে প্রশংসিতও হয়েছে। এখন নিত্যদিন যে হারে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারও এখন কলকাতা ও শহরতলি এলাকায় আরও বেশি করে ই-বাস চালাতে চাইছে। কেননা যাত্রীদের মধ্যেও এই ই-বাস এখন খুবই জনপ্রিয়তা পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার রাজ্য পরিবহণ দফতর(Transport Department) সিদ্ধান্ত নিয়েছে পিপিপি মডেলে(PPP Model) কলকাতার বুকে ৬টি নতুন রুটে ই-বাস পরিষেবা শুরু করা হবে। মনে করা হচ্ছে আগামী মে মাস থেকেই সেই পরিষেবা শুরু হয়ে যাবে।

জানা গিয়েছে, যে ৬টি নতুন রুটে ই-বাস পরিষেবা চালু করা হবে সেগুলি হল নিউ টাউন থেকে পার্ক সার্কাস, সাপুরজি থেকে হাওড়া স্টেশন, সাপুরজি থেকে মহেশতলা, ইকোস্পেস থেকে সাঁতরাগাছি, ইকোস্পেস থেকে বাঙুর এবং সাপুরজি থেকে এয়ারপোর্ট। এই ৬টি রুটে আপাতত ১৫টি ই-বাস চালানো হবে পিপিপি মডেলে। অর্থাৎ বাসের চালক ও পরিকাঠামোর দায়িত্ব থাকবে বেসরকারি সংস্থার হাতে। কিন্তু কন্ডাক্টর দেবে রাজ্য পরিবহণ নিগম। সেই সঙ্গে রাজ্য সরকার নির্ধারিত ভাড়াতেই চালাতে হবে ওই ই-বাস। তবে বাসগুলি কিনছে পরিবহণ দফতর। কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের থেকে কেনা হচ্ছে ব্যাটারি চালিত ওই ১৫টি বাস। যে বেসরকারি সংস্থা ওই পিপিপি মডেলে বাস চালাতে রাজি হবে তাঁদের প্রতি মাসে প্রতিটি বাসকে ন্যূনতম ৫ হাজার কিলোমিটার পথে চালাতে হবে। প্রতি কিলোমিটার বাস চলার খরচ ধরা হয়েছে ৮৬ টাকা। ওই বেসরকারি সংস্থাকে বাসপিছু মাসে কমপক্ষে ৪ লক্ষ ৩০ হাজার টাকা দেবে পরিবহণ নিগম। তার মধ্যে চালকের বেতন ও পরিকাঠামোর খরচাও থাকবে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ৬টি রুটে পিপিপি মডেলে ই-বাস চালিয়ে রাজ্য সরকার ও বেসরকারি সংস্থা লাভের মুখ দেখলে পরবর্তীকালে আরও বাস বাড়ানো হবে। তখন এই ৬টি রুটের জন্য অন্তত আরও নতুন ৪৫টি ই-বাস রাস্তায় নামাবে রাজ্য সরকার। একই সঙ্গে নতুন নতুন আর কোন কোন রুটে এই ই-বাস চালানো লাভজনক হবে সেটাও খতিয়ে দেখতে চাইছে রাজ্য সরকার। কলকাতার পাশাপাশি শহরতলি এলাকাতেও এই ই-বাস আরও বেশি করে চালাতে চাইছে রাজ্য। কেননা কলকাতা শহরে এখন যত বেসরকারি বাস চলে তার ৯০ শতাংশই আসে দুই ২৪ পরগনা ও হাওড়া জেলা থেকে। কিন্তু এখন ওই সব রুটে বাসের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। ই-বাস চালিয়ে সেই সংখ্যা রাতারাতি পূরণ হয়তো করা যাবে না, তবে কিছুটা হলেও সেই সমস্যা সুরাহা করতে চাইছে রাজ্য সরকার।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ