মাও সংগঠন বাড়ছে, নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ৪ রাজ্য

তথ্য এসেছে, সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢুকতে চাইছে মাওবাদীরা। চালাচ্ছে সংগঠন বাড়ানোর চেষ্টা। তাই আরও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বাড়ছে মাওবাদী (Maoist) দাপট। এই নিয়ে মঙ্গলবার নবান্নে বৈঠক করে ৪ রাজ্য (State)। উপস্থিত ছিলেন ৪ রাজ্যের মুখ্যসচিব। এদিন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় ৪ রাজ্য। সিদ্ধান্ত নেওয়া হয়, কেন্দ্রের সঙ্গেও আলোচনা হবে।

৪ রাজ্যের মুখ্যসচির মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন নবান্নে (Nabanna)। বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার মুখ্যসচিবরা উপস্থিত ছিলেন এদিন। ৪ রাজ্যের পক্ষ থেকে নেওয়া হয় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জানা গিয়েছে, গোয়েন্দা রিপোর্টে বিশেষ নজর রাখবে রাজ্য। তথ্য এসেছে, সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢুকতে চাইছে মাওবাদীরা। চালাচ্ছে সংগঠন বাড়ানোর চেষ্টা। তাই আরও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে একাধিক জায়গা থেকে একাধিকবার উদ্ধার হয়েছে পোস্টার। সম্প্রতি গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। এদিনের বৈঠকে এই বিষয় ছাড়াও আলোচনা হয় বর্ষাকাল নিয়ে। আলোচনা হয় বর্ষার সময় জল ছাড়া এবং নদীর জল বন্টন নিয়ে। জানা গিয়েছে, সম্প্রতি হবে পূর্বাঞ্চলীয় কাউন্সিলের বৈঠক। তার চেয়ারম্যান হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং ভাইস চেয়ারম্যান হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক