দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেন্দ্রীয় বিদ্যালয় নির্মাণের ক্ষেত্রে মোদিকে টেক্কা মনমোহনের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একজন কথা কম বলেন। বিশ্বাস করেন কাজে। দ্বিতীয়জন কথা বেশি বলেন, কাজ কম করেন। দ্বিতীয়জনের ক্ষেত্রে এটা বললেলও অত্যুক্তি হবে না, যে বেশি কথা বলে, সে বেশি বাজে কথাও বলে।

কী কারণে এই গৌরচন্দ্রিকা, সে তো অবশ্যই জানাব। তবে তার আগে জানিয়ে দেওয়া দরকার কে সেই দুজন?। প্রথমজন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, দ্বিতীয়জন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। এই গৌরচন্দ্রিকার কারণ, কেন্দ্রীয় বিদ্যালয় নির্মাণ। তথ্যধিকার আইনে একজন জানতে চেয়েছিলেন, চার বছরে কোন প্রধানমন্ত্রীর আমলে দেশে কটি কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি হয়েছিল। দেখা গেল, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন চার বছরে দেশে সব থেকে বেশি কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি হয়েছে।

এবার পরিসংখ্যান তুলে ধরা দরকার। মনমোহন সিংয়ের আমলে চার বছরে দেশে মোট কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি হয়েছিল ২০২টি। আর মোদি প্রধানমন্ত্রী থাকাকালীন চার বছরে কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি হয়েছে মাত্র ১৫৯টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে মনমোহন সিংয়ের চার বছরের শাসনামলে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল ১১টি। আর মোদির আমলে একই সময়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে মাত্র চারটি।

উল্লেখ করার মতো বিষয় হল প্রধানমন্ত্রী মোদি সব সময় দাবি করে এসেছে তাঁর সরকারের সব সময ভারতের পূর্ববর্তী রাজ্যগুলিকে প্রাধান্য দিয়ে থাকে। সেটা যে ধাপ্পাবাজি, পরিসংখ্যান থেকে তা স্পষ্ট হয়ে যাচ্ছে।

এবার তুলে ধরা যাক সেই পরিসংখ্যান (প্রথমে মোদি সরকার, পরে মনমোহন সিং সরকার)
অন্ধ্রপ্রদেশ ৭ ৬

অরুণচাল ৫ ৪

অসম ৩ ৬

বিহার ৪ ১৬

ছত্তিশগড় ১০ ৬

দিল্লি ৩ ৩

গুজরাত ১ ৩

হরিয়ানা ৮ ১

হিমালচলপ্রদেশ ২ ২

জম্মু-কাশ্মীর ২ ৩

ঝাড়খণ্ড ৯ ৯

কর্নাটক ১৩ ৮

কেরল ৩ ৯

মধ্যপ্রদেশ ২০ ২০

মহারাষ্ট্র ৩  ৫

মণিপুর ২ ২

মিজোরাম ০ ২

নাগাল্যান্ড ১ ০

ওড়িশা ১০ ২৪

পুদুচেরি ০ ২

পঞ্জাব ২ ১০

রাজস্থান ১৪ ১১

সিকিম একটাও না

তামিলাডু় ৪ ১০

তেলেঙ্গানা ৯ ৬

ত্রিপুরা ১ ৪

উত্তরপ্রদেশ ১৭ ১২

উত্তরাখণ্ড ২ ৬

পশ্চিমবঙ্গ ৪ ১১

অন্তরাষ্ট্রী ০ ১

মোট ১৫৯  ২০২

আরও পড়ুন ডেঙ্গিতে আক্রান্ত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ