জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে পথে নামল যুব তৃণমূল

জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদ (Protest) ছাড়াও এদিনের বিশাল পদযাত্রা (Rally) ছিল একাধিক বিষয়ের ওপর। মানুষের ঢল ছিল চোখে পড়ার মত।

Share:

নিজস্ব প্রতিবেদক: জ্বালানির মূল্যবৃদ্ধি হয়েছে মাত্রাতিরিক্ত। তা সামলাতে জেরবার জনগণ। মূল্যবৃদ্ধি ইস্যুতে একাধিকবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অভিনব কায়দায় পথে নামল যুব তৃণমূল (TMC)। প্রতিবাদ মিছিলে ছিল গরুর গাড়ি। জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদ (Protest) ছাড়াও এদিনের বিশাল পদযাত্রা (Rally) ছিল একাধিক বিষয়ের ওপর। মানুষের ঢল ছিল চোখে পড়ার মত।

জ্বালানির (Fuel) মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার পদযাত্রা করে যুব তৃণমূল কংগ্রেস। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, নেত্রী সায়নী ঘোষ প্রমুখ। জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মিছিলের সামনে রাখা হয় গরু টানা গাড়ি। এই কারণ বাদেও বিজেপি শাসিত রাজ্যে আইনি শাসনের অবনতি ও বেহাল অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। মিছিল থেকে শোনা যায়, পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য বিজেপি শাসিত কেন্দ্রের বিরুদ্ধে ধিক্কার। আবার পদযাত্রা সরব হয়েছে রান্নার গ্যাসের (Gas) মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। উত্তরপ্রদেশের গণহত্যা কাণ্ডের বিরুদ্ধেও সরব হয়েছে মিছিল।

এদিনের মিছিল হয় রাজাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রতিবাদ মিছিলে তৃণমূল নেতৃত্ব- কর্মী- সমর্থক ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ অনগশগ্রহণ করেছিলেন। প্রসঙ্গত, ডিজেলের মূল্যবৃদ্ধিতে নাকাল বাস মালিক- কর্মী থেকে যাত্রীরা। পেট্রোলের মূল্যবৃদ্ধিতে জেরবার গাড়ি চালকরা। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতেও মাথায় হাত পড়েছে গৃহস্থ ও ছোট ব্যবসায়ীদের। এর জ্বালানির মূল্যবৃদ্ধিতে দাম বেড়েছে বাজারজাত জিনিসেরও। সব মিলিয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। তারই প্রতিবাদে পথে নেমেছিল তৃণমূল।

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের