দিল্লিকে হারিয়ে প্লে-অফের দিকে আরও একধাপ এগালো লখনউ

না, শেষ রক্ষা করতে পারল না দিল্লি ক্যাপিটালস।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, শেষ রক্ষা করতে পারল না দিল্লি ক্যাপিটালস। লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে চলতি আইপিএলের প্লে-অফের রাস্তাটা আরও কঠিন করে ফেলল তারা। অধিনায়ক ঋষভ পন্থ ক্রিজে থাকলে হয়তো মাত্র ৬ রানের জন্য ম্যাচ হারতে হত না রাজধানীর এই ফ্র্যাঞ্চাইজি দলটিকে। শেষ দিকে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব চেষ্টা করলেও দলকে জয়ের স্বাদ দিতে পারলেন না তাঁরা। ক্যারিবিয়ান হিটার রোভম্যান পাওলও যদি আর কিছুক্ষণ ক্রিজে থাকতেন তাহলেও এই ম্যাচ হয়তো হাতছাড়া হত না ক্যাপিটালসের। গত ম্যাচের মতো এই ম্যাচেও প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে ধ্বংস করার কাজটা নিজের কাঁধে তুলে নেন মহসিন খান। রবিবাসরীয় সন্ধ্যায় ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। আউট করেন ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ, রোভম্যান পাওয়েল এবং শার্দূল ঠাকুরের মতো ব্যাটসম্যানদের। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন মহসিন।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আইপিএলের মঞ্চে প্রথমবার খেলতে আশা দল লখনউ সুপার জায়ান্টস। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও পাওয়ার প্লে-র মধ্যেই কুইনটন ডি ককের (২৩) উইকেট হারায় তারা। তবে অধিনায়ক কে এল রাহুল (৭৭) এবং দীপক হুডার (৫২) ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯৫ রান করে সুপার জায়ান্টস। দিল্লির হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন শার্দূল ঠাকুর।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। এরপর মিচেল মার্শ (৩৭) এবং ঋষভ পন্থ (৪৪) দলের স্কোরকে টানতে থাকেন। তবে তারা কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। যার ফলে টার্গেট পূর্ণ করতে ব্যর্থ হয় এই দলটি।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার