দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাঁচদিন বাদে লক্ষ্মীবারে বাড়ল সোনার দাম, ঊর্ধ্বমুখী রুপোও

নিজস্ব প্রতিনিধি: পাঁচদিন বাদে উধাও স্বস্তি। লক্ষ্মীবারেই কলকাতার বাজারে ঊর্ধ্বমুখী সোনার দাম। পাশাপাশি লাগাতার বেড়ে চলেছে রুপোর দামও। বৃহস্পতিবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম এক লাফে বেড়েছে প্রতি ১০ গ্রামে ৪০০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ৪২০ টাকা। আর রুপোর দাম বেড়েছে প্রতি কেজিতে ১১০০ টাকা।

অক্ষয় তৃতীয়া আর ঈদের আগে সোনা ও রুপোর দাম সাধারণ মধ্যবিত্তকে স্বস্তি দিয়েছিল। বিশেষ করে লাগাতার পাঁচদিন সোনার দাম ছিল নিম্নমুখী। ফলে উ‍ৎসবের মরসুমে আম জনতা হলুদ ধাতু কেনার দিকে ঝুঁকেছিলেন। ব্যবসায়ীরাও যথেষ্ট খুশি ছিলেন। পাঁচদিনে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছিল এক হাজার ৫৫০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছিল এক হাজার ৬৮০ টাকা। সেই স্বস্তি অবশ্য লক্ষ্মীবারের সকালেই উধাও হল।

কলকাতার বাজারে এদিন এক ধাক্কায় ৪০০ টাকা বেড়ে ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছিল ৪৭ হাজার ৪০০ টাকা। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম ৪২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৭০০ টাকা। আর প্রতি কেজি রুপোর দাম এক ধাক্কায় বেড়েছে ১১০০ টাকা। ফলে এদিন প্রতি কেজি রুপো বিক্রি হয়েছে ৬৩ হাজার ৮০০ টাকায়। বাজার বিশেষজ্ঞদের মতে, বুধবার শেয়ারবাজারে বড়সড় পতনের পরে অনেকেই সোনায় বিনিয়োগের পথে ধুঁকেছিলেন। ফলে এদিন সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী।

 

Published by:

Share Link:

More Releted News:

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

শেয়ার বাজারে পতন, কিন্তু গগনচুম্বী সোনা, একলাফে ৬০০০ টাকা বাড়ল রুপোর দাম

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ