Rabindranath Tagore 161st Birthday: রবীন্দ্র জয়ন্তীতে ঝরঝরে বাংলায় লিখে কবিপ্রণাম অনুষ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি: রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি শুধু বাঙালির নয় গোটা বিশ্বের গর্ব। বাঙালিদের ইমোশন। তাঁর ভাবনা জুড়েই শুধুই সময়ের অগ্রগতি। সময়ের চেয়ে অনেকটাই এগিয়ে ভাবতেন তিনি। তাঁর লেখা উপন্যাস, ছোটগল্প আজও প্রতিটি মানুষের কাছে প্রাসঙ্গিক। শুধু তাই নয়, যুগ যুগ ধরে তাঁর গান বাঙালির মননে বিরাজমান। কথায় আছে, রবি ঠাকুর আমাদের শিখিয়েছে ভালোবাসা। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত জুড়ে রবি ঠাকুর রয়েছেন।

তাঁর লেখা গান, উপন্যাস, গল্প সব কিছু আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। আজ, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিন। আজকের দিন ঘিরে বাংলার প্রতিটি জায়গায় রবি ফাংশনের আয়োজন করেছেন সকলেই। স্কুলে স্কুলে পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী। ছোট্ট থেকে বড় সবাই গানে কিংবা নাচে বা নাটকে মেতে উঠছেন। কিন্তু বাংলার বাইরেও রবীন্দ্রনাথের গ্রহণযোগ্যতা নিছক কম নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁর হাত ধরে ভারতে এসেছে নোবেল সম্মান। ভারত-সহ বর্হিবিশ্বেও বাঙালির প্রাণের রবি ঠাকুরের প্রভাব বর্তমান।

তাইতো সোমবার রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিন উপলক্ষ্যে রবির স্মরণে মেতে উঠেছেন তারকারাও। টলিউড তারকারা তো আছেনই, সঙ্গে রয়েছেন বলি তারকারাও। আজ রবীন্দ্রনাথকে স্মরণ করে নিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মাও। সঙ্গে ট্যাগ করলেন ঝুলন গোস্বামীকে। অভিনেত্রীর শেয়ার করা পোস্টে লেখা ছিল, ‘খুশি হওয়া খুব সাধারণ তবে সাধারণ হওয়া খুব কঠিন।’ আসলে, নায়িকা এখন বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় হচ্ছেন। কারণ, খুব শীঘ্রই বঙ্গ তনয়া ঝুলন গোস্বামী তথা জনপ্রিয় ভারতীয় বোলারের চরিত্রে রুপোলি পর্দায় অভিনয় করতে চলেছেন অনুষ্কা। তাইতো বাংলা ও বাঙালির সঙ্গে একাত্ম হওয়ার পুরোদস্তুর চেষ্টা চালাচ্ছেন বিরাট ঘরণী।

কিছুদিন আগেই ‘লাঞ্চ’এ রেখেছিলেন তিনি, বাঙালিদের ইমোশন পান্তাভাত কাঁচা পেঁয়াজ। তখনই অভিনেত্রীর বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় হওয়ার ব্যপারটা সামনে এসেছিল। একদিকে পর্দায় ঝুলন হয়ে উঠতে ব্যস্ত নায়িকা, অন্যদিকে বাংলার সংস্কৃতির পাঠও নিচ্ছেন পুরোদমে তিনি, তাইতো এদিন রবি ঠাকুরের জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিয়ে আরো একবার এর পরিচয় দিলেন নায়িকা। ঝুলনের জীবনের ওঠাপড়ার গল্প নিয়েই প্রায় তিন বছর পরে পর্দায় ফিরছেন ভামিকার মাম্মি, তবে এই ছবিটি প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ