Padma Bridge: জুন মাসেই চালু হচ্ছে পদ্মা সেতু

পদ্মা সেতু পার হওয়ার জন্য কত টাকা টোল দিতে হবে তা এদিন জানাতে রাজি হননি মন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সব সংশয়ের অবসান। আগামী জুন মাসের শেষের দিকে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বিকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালন সমিতির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে ধোঁয়াশার কোনও কারণ নেই। প্রধানমন্ত্রী সময় দিলে আগামী জুন মাসের শেষেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে। ইতিমধ্যেই সেতুর ৯৮ ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে।’

ইউক্রেন-রুশ যুদ্ধের জেরে পদ্মা সেতুর নির্মাণকার্যের অগ্রগতি কিছুটা শ্লথ হয়ে পড়েছে। ফলে জুন মাসে সেতু দিয়ে আদৌ যান চলাচল শুরু করা যাবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। জুনের পরিবর্তে সেতু চালু হতে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে প্রশাসনের শীর্ষ মহলের আশঙ্কা ছিল। কিন্তু এসিন সেই সংশয় দূর করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ‘৬ দশমিক ১৫ কিলোমিটার মূল সেতুর ৯৮ ভাগ কাজ শেষ। সেতুর কার্পেটিংয়ের কাজ ৯১ ভাগ শেষ হয়েছে। বাকি কাজও জুনের প্রথম দিকে শেষ হয়ে যাবে।’

দেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা সেতুর নামকরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার দাবি তুলেছেন আওয়ামী লীগ নেতারা। এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ করার প্রস্তাব পেয়েছি। তা প্রধানমন্ত্রীকে জানানোও হয়েছে। যদিও তিনি রাজি হচ্ছেন না।’ পদ্মা সেতু পার হওয়ার জন্য কত টাকা টোল দিতে হবে তা এদিন জানাতে রাজি হননি মন্ত্রী। তাঁর কথায়, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলেই টোল হার প্রকাশ করা হবে।’

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর