দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘হয় নাতি বা নাতনি, না হলে দাও পাঁচকোটি’

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: ছেলে আর ছেলের কাছে আজব আবদার করে বসলেন বাবা-মা। আবদার নয়, পুত্র-পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলাও ঠুকে দিয়েছেন। ছেলে আর ছেলের বউয়ের বিরুদ্ধে আজব মামলা ঠুকেছেন দেরাদুনের বাসিন্দা এসআর প্রসাদ। শুনানিতে এসআর প্রসাদ বলেন, ‘ছোট থেকে ছেলের পড়াশোনার জন্য খরচ করতে কার্পণ্য করিনি। মোটা টাকা খরচ করে ছেলেকে বিদেশেও পাঠিয়েছিলাম। তাও যেখানে-সেখানে নয়, পাঠিয়েছিলন আমেরিকায়। ছেলের পিছনে সারাজীবনের সঞ্চয় ঢেলেছেন। ঘটা করে বিয়ে দিয়েছেন। নিজেদের জন্য বাড়ি করবেন বলে বাড়িও তৈরি করেছিলেন। আমাদের এতটাই আর্থিক কষ্ট যে দুবেলা দু-মুঠো খাবার কেনার অর্থটুকু নেই। তাই, ছেলে আর ছেলের বউয়ের কাছে ২.৫ কোটি টাকা চেয়েছি।‘

দম্পতির আইনজীবী একে শ্রীবাস্তব জানিয়েছেন, ‘আমার মক্কেল তাদের ছেলের জন্য সারা জীবনের সঞ্চয় ঢেলেছেন। ছেলেকে উচ্চশিক্ষিত করে তুলতে আমেরিকা পাঠিয়েছিলেন।এর একটা উদ্দেশ্য ছিল, ছেলে যাতে ভালো কোম্পানিতে চাকরি পায়। আমার মক্কেলের ছেলে আজ ভালো কোম্পানিতে কাজ করছে। মক্কেল তাঁর ছেলের বিয়ের জন্য মোটা টাকা খরচ করেছেন। এখন তাদের অবস্থা এতটাই সঙ্গীন যে দু-বেলা খাওয়ার মতো পয়সা নেই। তাছাড়া বিয়ের পর বেশ কয়েকটি বছর কেটে গিয়েছে। মক্কেলের ছেলে-মেয়ে নিঃসন্তান। তাই, তিনি হয় কোটি টাকা না হলে নাতি অথবা নাতনির মুখ দেখতে চেয়েছেন। আর যেটা সব থেকে বেশি করে উল্লেখ করার, তা হল আমার মক্কেল কিন্তু একবারের জন্য বলেননি, তিনি নাতির মুখ দেখতে চান, নাতনির নয়। সুতরাং, ওনাকে কোনওভাবেই নারী বিদ্বেষী বলা যাবে না। ’

আরও পড়ুন ‘রইল তোমার মোটা টাকার চাকরি, বাড়ি চললাম’

Published by:

Share Link:

More Releted News:

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ