চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুলিশ কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শ্রীরামপুরে

নিজস্ব প্রতিনিধি: এক পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হুগলি জেলার শ্রীরামপুরে। রবিবার পিয়ারাপুর পুলিশ ফাঁড়ির ব্যারাকে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত পুলিশ কর্মীর নাম বিশ্বপ্রিয় কুণ্ডু। তিনি হাওড়া জেলার আন্দুলের বাসিন্দা। শ্রীরামপুর থানার অন্তর্গত পিয়ারাপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন ওই কনস্টেবল।

জানা গিয়েছে, মৃত পুলিশ কনস্টেবলের নাম বিশ্বপ্রিয় কুণ্ডু। ৪৭ বছর বয়স তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বপ্রিয় কুণ্ডু ২০২০ সালে শ্রীরামপুর থানার অন্তর্গত পিয়ারাপুর ফাঁড়িতে কাজে যোগ দেন। তার আগে তিনি চন্দননগর পুলিশ কমিশনারেটের উত্তরপাড়া থানায় কর্মরত ছিলেন বলে। রবিবার শ্রীরামপুর থানার অন্তর্গত পিয়ারাপুর পুলিশ ফাঁড়ির ব্যারাক থেকে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার খবর দেওয়া হয় চন্দননগর পুলিশের পদস্থ কর্তাদের কাছে। খবর পেয়ে তড়িঘড়ি পিয়ারাপুর পুলিশ ফাঁড়ির ব্যারাকে পৌঁছন চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি সহ পদস্থ কর্তারা। তদন্তকারীরা গিয়ে দেহ উদ্ধার করেন। খবর দেওয়া হয় মৃত পুলিশ কনস্টেবলের বাড়িতে। ঠিক কী কারণে ওই পুলিশ কনস্টেবলের মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিশ্বপ্রিয় কুণ্ডু মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন, নাকি অন্য কারণে তাঁর মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। সহকর্মীর এমন অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পিয়ারাপুর পুলিশ ফাঁড়িতে। পাশাপাশি ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। দেহের ময়নাতদন্তের পর রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ